লগইন
আলমডাঙ্গা কুমারী ইউনিয়নে  আইনশৃঙ্খলা বিষয়ক  মতিবিনিময় সভায়  জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গা কুমারী ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক মতিবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান

আলমডাঙ্গা কুমারী ইউনিয়ন ভূমি অফিস ও কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। পরিদর্শনকালে তিনি ভূমি অফিস চত্তরে দুটি বৃক্ষ রোপন করেন। ভূমি অফিস ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদ চত্তরে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, মাদক প্রতিরোধ, দূর্নীতি বিরোধী ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতিবিনিময় সভায় মিলিত হন তিনি। ২৭ আগস্ট মঙ্গলবার বেলা ১২টার দিকে দিকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন- বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গি-সন্ত্রাসীদের স্থান হবে না। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর যারা তরুণ সমাজকে বিভ্রান্ত করে বিপথে চালিত করছে, তাদের কেউ-ই বিচারের হাত থেকে রেহাই পাবে না। সন্ত্রাস-জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকাসক্তের বিরুদ্ধে জনমত সৃষ্টি ও প্রতিরোধ গড়ে তুলতে সকলকেই এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আইনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যেকোনো মূল্যে এটি প্রতিহত করতে হবে। বাল্যবিবাহ একটি মেয়ের বড় হওয়ার পথে সব থেকে বড় বাধা।

মতবিনিময় সভায় কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি রেজুওয়ানা নাহিদ, উপজেলা সহকারি কমিশনার শাহিদুল আলম, কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, বিশিষ্ঠ ব্যবসায়ী মাহমুদুল কাউনাইন। সভায় ইউপি সদস্য মহাববুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, আব্দুর রশিদ, আইনাল হক, দোলন, হিটু, ফেরদৌস, জাহানারা, নুপুর, রোকসানা, আশরাফুল, বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

২১ মিনিট আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

২২ মিনিট আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

১ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

১ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

২ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

২ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৩ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।