সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদের মিনার থেকে পড়ে গিয়ে নির্মাণ শ্রমিক মারাত্ম আহত
আলমডাঙ্গায় নির্মানাধীন উপজেলা মডেল মসজিদের মিনারে কাজ করার সময় পড়ে গিয়ে নির্মাণ শ্রমিক মারাত্ম আহত হয়েছে। ৩ ফেব্রুয়ারী দুপুরে এক শ্রমিক প্রক্টেশন ছাড়াই ৫ তলা সমান মিনারের কাজ সময় পড়ে যায়।
জানাগেছে, সারাদেশের ন্যায় আলমডাঙ্গা উপজেলায় তৈরী হচ্ছে মডেল মসজিদ। বেশ কয়েক মাস আগে থেকেই নির্মাণ কাজ শুরু হয়েছে। মডেল মসজিদে প্রতিদিনই বেশকিছু শ্রমিক কাজ করে। মসজিদটি এখন দৃশ্যমান হয়েছে। মসজিদে বর্তমানে ৫ তলা সমান মিনারের কাজ চলছে। ৩ ফেব্রæয়ারী ৫তলা সমান উচুতে প্রক্টেশন ছাড়া কাজ করতে যায়। কাজ করার সময় দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে নির্মাণ শ্রমিক শিশির হোসেন পড়ে যায়।
নির্মাণ শ্রমিক শিশির হোসেন মিনার থেকে পড়ে মেরুদন্ডে ও পায়ে মারাত্ম আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করে। সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত শ্রমিকের নাম জিজ্ঞাসা করতে মসজিদ কর্মরত কোন শ্রমিক নাম ঠিকানা বলতে রাজি হয়নি। পরে কৌশলে ওই শ্রমিকের নাম জানা হয় তাদের নিকট থেকে। তারা বলে আমাদের নিষেধ আছে। এ সংবাদ লেখাবদি ক্লিনিকে চিকিৎসাধীন ছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা পৌর পশুহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জরিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আটকের পর আগুনে পুড়িয়ে ধ্বংস
৪ মিনিট আগে
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে