লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জুন, ২০২৫ | ১২:০০ রাত ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের এমপি পদপ্রার্থী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এসময় তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রচলিত অন্যান্য দলের থেকে দুটি গুণ বেশি আছে। যার কারণে এই দলটিকে বিলুপ্ত করা যায় না। একটি গুণ হচ্ছে চারিত্রিক শক্তি আর দ্বিতীয় গুণটি হচ্ছে ঐক্যের শক্তি। আর এ দুটি গুণকে আরো শক্তিশালী করার জন্য আমাদেরকে যোগ্য, দক্ষ, সৎ আদর্শবান কর্মী তৈরির সাথে সাথে যে সব পাড়া, মহল্লা ও গ্রামে কমিটি নেই সেই সব জায়গায় সংগঠন মজবুত করতে হবে। জামায়াত সর্ব সাধারণ জনতাকে সাথে নিয়ে সুদ, ঘুষ, অন্যায়, জুলুম-নির্যাতন মোকাবেলার মাধ্যমে আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার প্রতিশ্রæতি দিচ্ছে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নুর মুহাম্মদ হুসাইন টিপু, আইন আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার। সভায় বিগত মে মাসের কাজের পর্যালোচনা করে কার্যবিবরণী পাঠ করেন অফিস সম্পাদক রফিকুল ইসলাম।


উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায়, সংগঠনের কাজকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য সারা দেশে আগামী ১৪ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ পালন কর্মসূচী বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৭ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৯ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।