লগইন
আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদ মিছিল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ জুন, ২০২৫ | ১২:০০ রাত ৩৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদ মিছিল

আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন সোমবার বিকেল চারটায় আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির অফিস থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলিফ উদ্দিন সড়ক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


প্রতিবাদ মিছিলে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাঁরা বিগত আওয়ামী সরকারের ফ্যাসিবাদী আচরণ, বিরোধী মত দমনে দমন-পীড়ন, গ্রেফতার-হামলার প্রতিবাদে ¯েøাগান দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।


সমাবেশে আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ। এসময় তিনি বলেন, “বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের স্টিমরোলার চালিয়েছে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে মত প্রকাশের স্বাধীনতা, ভোটের অধিকার সবকিছু হরণ করা হয়েছে। এই ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরাতে যুবদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ জিয়ার আদর্শের দল। যুবদল মাঠে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, চুয়াডাঙ্গা জেলার গণমানুষের নেতা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ একজন আপোষীর নেতা, এই নেতার কাছে যেতে কোন নেতা বা কোন মাধ্যম লাগে না। যেকোনো ব্যক্তি তার নিজ প্রয়োজনে সরাসরি এই নেতার সাথে কথা বলতে পারে। এই নেতা একজন নিরঅহংকারী নেতা। আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধভাবে এই নেতার হাতকে শক্তিশালী করা। আপনারা সকলেই এই নেতার জন্য দোয়া করবেন নেতা যেন সবসময়ই সুখে দুঃখে আমাদের পাশে থাকতে পারে।


সমাবেশে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ বলেন,“যুব সমাজকে সামনে রেখেই স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছে। যারা রাজপথে থেকে প্রতিবাদ করছে, তারাই আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কারিগর।”

সমাবেশে উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক নাজিমুদ্দিন মোল্লা, সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের, হাফিজুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, জেলা যুবদলের সদস্য আব্দুর রশিদ মঞ্জু, যুবনেতা যুব নেতা শরিফুল ইসলাম শরীফ, লুলু, শরীফ, হুমায়ুন কবির, আওয়াল কবির, রিলি, ঝন্টু, নাজিমুদ্দিন, মানিক মিয়াসহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

১ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

৪ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৭ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৯ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

২০ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

২১ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

২২ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২২ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।