লগইন
আলমডাঙ্গায় ৫ দফা দাবী বাস্তবায়নের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ২৯৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ৫ দফা দাবী বাস্তবায়নের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সারা দেশের ন্যায় আলমডাঙ্গায় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে নির্বাচনসহ ৫ দফা দাবী বাস্তবায়নের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা মঞ্চ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিকাল ৩টা থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে সমাবেশ মঞ্চ চত্বরে আসতে থাকেন। বাদ আছর সমাবেশ চত্বর কয়েক হাজার মানুষের উপস্থিতি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরে বিক্ষোভ মিছিল শহরের হাইরোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশ স্থলে এসে শেষ হয়।


সমাবেশে উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু। এসময় তিনি বলেন, বাংলাদেশের জনগণ আজ ভোটাধিকার থেকে বঞ্চিত। দেশে গণতন্ত্রের পরিবর্তে ভয় ও সন্ত্রাসের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের অধিকার রক্ষায় আমাদের এই ৫ দফা দাবীই হচ্ছে সময়ের অনিবার্য দাবি। জুলাই জাতীয় সনদের আলোকে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, পিআর পদ্ধতি ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না। জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের একমাত্র পথ হচ্ছে এই পদ্ধতি। জনগণ শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমেছে, তাদের এই আন্দোলন উপেক্ষা করা যাবে না। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে এদেশের মানুষ শান্ত হবে না। তাই সরকারের উচিত জনগণের দাবি মেনে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করা।


সমাবেশে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন, আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, পৌর আমীর মাহের আলী, কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর যুব সভাপতি সাইফুল্লাহ হুসাইন, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি সাহিন শাহিদ, পৌর নায়েব আমীর জুলফিকার আলী,উপজেলা দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, জিএ সেক্রেটারি কামরুল হাসান সোহেল,উপজেলা যুব সভাপতি তরিকুল ইসলাম, সাবেক উপজেলা সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন, যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম।

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহা. মামুন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন আমীর আবুবকর সিদ্দিক বাবলু, কালিদাসপুর ইউনিয়ন আমীর আসাদুল হক, ডাউকি আমীর সজিবুর রহমান, জামজামি ইউনিয়ন আমীর ফজলুল হক, বেলগাছি ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন, নাগদাহ ইউনিয়ন আমীর ডাক্তার রিপন বিশ্বাস, আইলহাস ইউনিয়ন আমীর লিয়াকত আলী, খাসকররা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল লতিফ, জেহালা ইউনিয়ন আমীর প্রভাষক হুমায়ুন কবির, হারদি ইউনিয়ন আমীর গিয়াস উদ্দিন ও বাড়াদি ইউনিয়ন আমীর জাহাঙ্গীর আলমসহ ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

১ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৪ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১৭ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১৮ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১৯ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।