লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ২০১ লিটার বাংলা মদসহ ব্যবসায়ী স্বামী-স্ত্রীসহ ৫ জন গ্রেফতার


আলমডাঙ্গায় ২০১ লিটার বোতলজাত বাংলা মদসহ ব্যবসায়ী স্বামী-স্ত্রীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও আলমডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার মুন্সিগঞ্জ খুদিয়াখালী স্কুলপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


গ্রেফতারকৃতরা হলো উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী স্কুলপাড়ার চয়ন দাসের স্ত্রী আরতী দাস (৩০) ও তার স্বামী কালিদাসের ছেলে চয়ন দাস (৩৩), মাধবদাসের ছেলে সঞ্জয় দাস (২৫) ও জয় দাস (১৯) এবং অধির দেবনাথের ছেলে অখিল দেবনাথ (৩৮)। তারা দীর্ঘদিন ধরে হরিজন সম্প্রদায়ের নাম ভাঙিয়ে অবৈধভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে বিপুল পরিমাণ বাংলা মদ বাজারজাত করার পরিকল্পনা নিয়েছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে হারদী আলমডাঙ্গার অস্থায়ী সেনা ক্যাম্প, আলমডাঙ্গা থানা ও মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে ২০১ লিটার বোতলজাত বাংলা মদ উদ্ধার করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


এলাকাবাসী অভিযোগ করে জানায়, এসব ব্যবসায়ীরা প্রতিদিন কয়েকশ লিটার বাংলা মদ বিক্রি করে থাকে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে তাদের বেচাকেনা। কেউ প্রতিবাদ করলে হরিজন সম্প্রদায়ের পরিচয়ে তারা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। ফলে স্থানীয়রা চুপ থাকতেই বাধ্য হন।


তবে শুধু মাঝে মধ্যে এমন অভিযানে আটক করলেই সমস্যার সমাধান হচ্ছে না। এলাকাবাসীর দাবি, এরা জামিনে মুক্তি পেয়ে আবারও পূর্বের পেশায় ফিরে যাচ্ছে। তাই প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও ফলোআপ প্রয়োজন। নইলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য থামানো যাবে না, বরং যুব সমাজ আরও ভয়াবহভাবে মাদকে আসক্ত হয়ে পড়বে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৫ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।