লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ১০ জন কুরআনের হাফেজ ছাত্রকে সংবর্ধনা ও অভিভাব সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গার আল আমিন সোসাইটি হাফেজিয়া মাদ্রাসা,এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের কুরআনের হাফেজ হিসেবে সম্মানিত ১০ জন মেধাবী ছাত্রকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি শনিবার সকালে আলমডাঙ্গার আসাননগর পারআলমডাঙ্গায় অবস্থিত আল আমিন সোসাইটি হাফেজিয়া মাদ্রাসা,এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের আয়োজেন এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা জামায়াতের আমীর দারুস সালাম। প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, "কুরআনের হাফেজরা আমাদের সমাজের সম্পদ। ""যারা কুরআন হৃদয়ে ধারণ করে, তারা শুধু নিজেরাই নয় বরং পুরো সমাজকে নৈতিকতা ও সঠিক পথে পরিচালিত করার অনুপ্রেরণা দিতে পারে।"তাদের মধ্যে জ্ঞান ও নৈতিকতার এমন মশাল রয়েছে যা সমাজকে আলোকিত করতে পারে। এই সংবর্ধনা তাদের প্রতি আমাদের ভালোবাসা ও সম্মানের প্রকাশ।


বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য জেলা কর্মপরিষদের সদস্য নূর মোহাম্মদ হোসাইন টিপু, আলতাপ হোসেন, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপদেষ্টা পরিষদের সদস্য উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বিলাল হোসেন, মাওলানা সাফায়েতুল ইসলাম হিরো, নওলামারী গ্রামের মরহুম মওলানা আরশাদ আলীর নাতী নাজমুস সাকিব, উপজেলা আই বি ডবিøউ এফ সভাপতি বেলাল হোসেন।

উপদেষ্টা পরিষদের সদস্য মাসুদ রানার উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মিনাজ উদ্দিন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের পৃষ্টোপোষক কালিদাসপুর ইউনিয়ন আমীর আসাদুল হক, নওলামারী আলিম মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল লতিফ, প্রভাষক মোস্তাফিজুর রহমান তসলিম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আক্তারুজ্জামান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে হাফেজ জুনায়েদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক হাফেজ মাসুদুর রহমান।


অনুষ্ঠানে সংবর্ধিত হাফেজদের প্রত্যেককে পাগড়ি, সনদপত্র, পবিত্র কুরআন শরিফ এবং উপহারসামগ্রী প্রদান করা হয়। তারা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে কুরআনের বিভিন্ন অংশ তিলাওয়াত করে শোনান, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।


প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানান, কুরআনের প্রতি যুবসমাজকে আরও উৎসাহী করে তুলতেই এই ধরনের আয়োজন করা হয়েছে।


অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।