লগইন
আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে  অস্ত্র ও গুলিসহ কেশবপুরের ছোয়াদ গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ২৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ কেশবপুরের ছোয়াদ গ্রেফতার

আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে চালিয়ে অস্ত্র ও গুলিসহ ছোয়াদ নামের এক ভুষিমাল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে সেনাবাহিনীর সদস্যরা তার বাড়ির ছাদের পাটখাটি গাঁদা ভেতর থেকে একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড সটগানের গুলি, ৪টি রাম দা, ৫টি হাসুয়া, একটি ঢাল উদ্ধার করে।


গ্রেফতারকৃত ছোয়াদ আলী(৩৫) উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
৩ অক্টোবর জমি ও গাং সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে ২ দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত তিনজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনার পর গ্রামে উত্তেজনা আরও বেড়ে যায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী অভিযান চালায়।


সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়। এ সময় সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি, ৪ রাম দা, ৫টি হাসুয়া ও একটি ঢাল উদ্ধার করনে। এসময় অভিযুক্তকে আটক করে ওসমাপুর প্রাগপুর ক্যাম্প পুলিশের মাধ্যমে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করেন।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহা: মাসুদুর রহমান (পিপিএম) বলেন, সেনাবাহিনী অস্ত্র ও গুলি, রাম দা, হাসুয়া ও ঢালসহ ছোয়াদকে গ্রেফতার করে ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দেয়। পুলিশের সহযোগিতায় আভিযানিক কার্যক্রম শেষ করে পরে তাকে ওসমাপুর প্রাগপুর ক্যাম্প পুলিশের মাধ্যমে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


একদিনে সংঘর্ষ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পুরো গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে কেশবপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেনাবাহিনী ও পুলিশ অতিরিক্ত টহল দিচ্ছে যাতে নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

১ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৪ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১৭ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১৮ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১৯ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।