আলমডাঙ্গায় সিরাত মাহফিল অনুষ্ঠিত
আলমডাঙ্গায় সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. বৃহস্পতিবার বাদ মাগরিব এ সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
আলমডাঙ্গা উপজেলা ইমাম-খতিব পরিষদ আয়োজিত এ সিরাত মাহফিল ওয়াপদা মসজিদের খতিব মাওলানা আয়ুব আলীর কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় এবং মাওলানা আব্দুল কাদেরের দুআর মধ্যদিয়ে শেষ হয়। অনুষ্ঠানে নাতে রাসুল পরিবেশ করেন মাওলানা হজরত আলী। স্বাগত বক্তব্য প্রদান করেন ইমাম-খতিব পরিষদের সেক্রেটারি মাওলানা আকরাম হুসাইন সাইরাফি।
আলমডাঙ্গা বড় মসজিদে অনুষ্ঠিত এ সিরাত মাহফিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনকে তিনটি পর্বে সাজানো হয়: ১. জন্ম থেকে নবুয়ত। এ পর্বে আলোচনা করেন আনন্দধাম মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হক। ২. নবুয়ত থেকে হিজরত। এ পর্বে আলোচনা করেন কাছারীপাড়া মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের এবং ৩. মাদানি জীবন। এ পর্বে আলোচনা করেন ইমাম-খতিব পরিষদের সভাপতি শেখ শাফায়েতুল ইসলাম হিরো।
এ সিরাত মাহফিলে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মাসউদ কামাল, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, বণিক সমিতির সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, দারুস সালাম মাদরাসার মুহতামিম হাফেজ আকরাম হোসাইন, কারিমিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মারুফ বিল্লাহ, আলমডাঙ্গা মহিলা মাদরাসার মুহতামিম ইলিয়াস আব্দুল্লাহ, ড. আব্দুর রহমান, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, কারি সাদিকুল ইসলাম, মাওলানা সুহাইল আহমাদ, হাফেজ শামসুল হক সোহেল, হাফেজ আব্দুল কাদের, মাওলানা সজীব আহমেদ, হাফেজ রবিউল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ আল মামুনসহ ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওলামারী ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা শাহিন শাহিদ
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম্যানকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডেলিভারি ম্যান রহস্যজনকভাবে নিখোঁজ
২০ ঘন্টা আগে