লগইন
আলমডাঙ্গায় রহস্যজনকভাবে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ২৯৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় রহস্যজনকভাবে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলমডাঙ্গা উপজেলার চিলাভল্কি গ্রাম থেকে এক সন্তানের জননী তানজিলা খাতুনের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ করেছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনা ঘেেটছে ৬ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ১২টার দিকে। খবর পেয়ে ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


নিহত তানজিলা চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদহ গ্রামের মৃত আছান আলীর মেয়ে। পিতার মৃত্যুর পর থেকে তিনি নানা তৈয়ব আলীর বাড়িতেই বড় হন। প্রায় দুই বছর আগে তানজিলার বিয়ে হয় আলমডাঙ্গার জাহাপুর-চিলাভল্কি গ্রামের রাহেন আলীর ছেলে রুমান আলীর সঙ্গে। তাদের ১০ মাসের এক কন্যা সন্তান রয়েছে।
নিহতের নানা তৈয়ব আলী অভিযোগ করে বলেন, “আমার নাতনীকে হত্যা করে উড়না দিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখা হয়েছে। পরে আত্মহত্যার নাটক সাজাতে রাতেই মরদেহ থানায় পাঠানো হয়েছে।”


তানজিলার দুলাভাই মিরাজুল জানান, “তানজিলা তার স্বামীর বাড়িতে ভালোভাবে থাকত না। স্বাধীনতাও পেত না। তার স্বামী রুমান কিছু আনতে বললেও এনে দিত না।”


অন্যদিকে নিহতের স্বামী রুমান দাবি করেন, “আমি গ্রামের একটি গরুর ফার্মে কাজ করি। ঘটনার দিন রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। ঘটনার দিন ঘরের দরজা খোলাই ছিল। রাত ১২টার দিকে আমার মা আমাদের সন্তানকে দিতে গিয়ে ঘরে ঢুকে দেখে তানজিলা গলায় উড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। চিৎকার শুনে আমি টের পায়। আমার বাবা,মা,ভাইসহ অন্যান্যদের সহযোগীতায় তাকে নামাই। ততক্ষণে মারা যায়।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান (পিপিএম) জানান, ঘটনার পারিপার্শ্বিকতায় প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মূলক প্রতিয়মান হলেও ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। গৃহবধুর পরিবারের পক্ষ থেকে সংবাদ প্রাপ্তি সাপেক্ষে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। মরদেহের সুরতাহাল সম্পন্ন করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

২ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৫ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৭ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১৮ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১৯ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

২০ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।