সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে বয়োবৃদ্ধ মেঘনাল ব্যাধ নিহত
আলমডাঙ্গা রেল ষ্টেশনের অদূরবর্তি বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে বয়োবৃদ্ধ হরিজন সম্প্রদায়ের মেঘনাল ব্যাধ নিহত হয়েছে। ১৩ ফেব্রæয়ারি বেলা সাড়ে ৩টার দিকে বেলাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে মেঘনাল ব্যাধ নিহত হয়।
জানাগেছে, আলমডাঙ্গা রেল ষ্টেশনের ব্যাধ কলোনীর মৃত টিপনি ব্যাধের ছেলে মেঘনাল ব্যাধ(৭৫) রেললাইনের উপর বসে ছিল। বেলা সাড়ে ৩টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস আলমডাঙ্গা রেলষ্টেশন ক্রস করে হর্ণবাজালে মেঘনাল ব্যাধ লাইনের উপর থেকে সরে যাওয়ার চেষ্টা করে। দ্রæত সরতে গিয়ে তার গলায় থাকা গামছা পায়ে বেধে লাইনের উপর পড়ে যায়।
এসময় বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে মেঘনাল ব্যাধ নিহত হয়। পরে পরিবারের লোকজন তার লাশ রেললাইনের উপর থেকে নামিয়ে নিজবাড়িতে নিয়ে যায়। সন্ধ্যায় মেঘনালের লাশের শেষকার্য সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
৯ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
৯ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
১০ ঘন্টা আগে