লগইন
আলমডাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্টে ভাংড়ি ব্যবসায়ী মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ মার্চ, ২০২৫ | ১২:০০ রাত ১৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্টে ভাংড়ি ব্যবসায়ী মৃত্যু

আলমডাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্টে ভাংড়ি ব্যবসায়ী মৃত্যু হয়েছে। ২০ মার্চ বেলা সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা শহরের মডেল স্কুলপাড়ার একটি বাড়িতে ভাংড়ি কিনতে গিয়ে ৩ তলার ছাদে বিদ্যুতের মেইন লাইনের তারে স্পৃষ্টে তিনি মারা যান।


বিদ্যুৎ স্পৃষ্টে নিহত আকরাম হোসেন(৩৫) উপজেলার পারকুলা গ্রামের শুকুর আলীর মেজো ছেলে। ৪ ভায়ের মেজো আকরাম হোসেন। পেশায় একজন ভাংড়ি ব্যবসায়ী।


জানাগেছে, আকরাম হোসেন প্রতিদিনের ন্যায় সকালে বাড়ি থেকে ভাংড়ি কেনার উদ্দেশ্যে বের হয়। বেলা ১২টার দিকে তিনি আলমডাঙ্গা শহরের গোবিন্দপুর মডেল স্কুলপাড়ার আলতাজ উদ্দিনের বাড়িতে ভাংড়ি কিনতে যায়। আলফাজ উদ্দিনের বাড়ির ৩ তলার ছাদে কিছু পুরাতন তারের নেট ছিল। বাড়ির পাশ দিয়ে গেছে বিদ্যুৎ লাইনের মেইন তার। আকরাম হোসেন সেগুলো সিড়ি দিয়ে নিচে না নামিয়ে বিদ্যুৎ লাইনের তারের উপর দিয়ে নিচে ফেলতে যায়। এসময় ঘটে বিপত্তি। তারের নেট কিছু অংশ বিদ্যুৎ লাইনের উপর আর কিছু অংশ আকরামের হাতে। সঙ্গে সঙ্গে আকরাম হোসেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৩ তলা থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আলমডাঙ্গা শহরের গোবিন্দপুর মডেল স্কুলপাড়ার আলতাজ উদ্দিনের বাড়িতে আকরাম নামের এক ভাংড়ি ব্যবসায়ী বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য আবেদন করায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

১ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

১ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

২ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

২ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৩ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৪ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৪ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।