লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জুন, ২০২৫ | ১২:০০ রাত ৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী খালিদ হাসান গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী নাগদাহ গ্রামের খালিদ হাসানকে গ্রেফতার করেছে। এসময় মাদক ব্যবসায়ী খালিদ হাসানের অন্যতম সহযোগী মাদক ব্যবসায়ী মনির হোসেন তার মোবাইল ফোন ফেলে রেখে পালিয়ে যায়। ১১ জুন বুধবার দিনগত রাতে নাগদাহ টু বলিয়ারপুর সড়কের ছোট ব্রিজের উপর থেকে খালিদ হাসানকে গ্রেফতার করে।

খালিদ হাসানের নিকট থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও পলাতক মনির হোসেনের মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।


জানাগেছে, উপজেলার নাগদাহ গ্রামের আশরাফুল আলম লিটনের ছেলে মাদক ব্যবসায়ী খালিদ হাসান(২০) ও একই গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মনির হোসেন (৩৫) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তারা দুজন নাগদাহ ও বলিয়ারপুরসহ আশপাশ গ্রামে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে। তাদের কারণে উঠতি বয়সের যুবসমাজ হাতের নাগালে মাদক পেয়ে মাদক সেবনের দিকে ঝুকে পড়ছে। যুুবকরা মাদকের টাকা জোগাড় করতে বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে লিপ্ত হচ্ছে বলে এলাকাবাসি জানিয়েছে।

১১ জুন বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই জামাল হোসেন সঙ্গীয় অফিসার এএসআই রাসেল তালুকদারসহ ফোর্স নিয়ে নাগদাহ থেকে বলিয়ারপুর সড়কে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মনির হোসেন তার ব্যবহৃত মোবাইল ফোন ফেলে রেখে পালিয়ে গেলেও মুল মাদক ব্যবসায়ী খালিদ হাসানকে গ্রেফতার করে পুলিশ। খালিদ হাসানের নিকট থেকে উদ্ধার করে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক দুজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। গতকালই খালিদ হাসানকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।