লগইন
আলমডাঙ্গায় ফুটপথ দখল ও অবৈধ পার্কিং উচ্ছেদে পৌর প্রশাসনের কঠোর অভিযান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৩০৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ফুটপথ দখল ও অবৈধ পার্কিং উচ্ছেদে পৌর প্রশাসনের কঠোর অভিযান

আলমডাঙ্গা শহরের ফুটপথ ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা এবং মোটরসাইকেল পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পৌর প্রশাসন। একাধিকবার মাইকিং ও সতর্কবার্তা দেওয়ার পরও সংশ্লিষ্টরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পৌর প্রশাসনের নেতৃত্বে দুই ঘণ্টাব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি সকাল সাড়ে ১০টার দিকে অলিফ উদ্দিন সড়ক মোড় থেকে শুরু হয়ে হলুদ পট্টি, মাছ বাজার হয়ে পুনরায় অলিফ উদ্দিন মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন আলমডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।

দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন অংশে ফুটপথ দখল করে গড়ে ওঠা দোকান এবং মোটরসাইকেল পার্কিংয়ের কারণে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছিল। প্রশাসনের পক্ষ থেকে একাধিক দিন মাইকিং করে সতর্ক করা হলেও অনেকেই তা উপেক্ষা করে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা অব্যাহত রাখেন।

অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী দ্রুত ফুটপথ থেকে মালামাল সরিয়ে ফেললেও, কয়েকটি স্থানে ফুটপথে রাখা পণ্যের স্তূপ এবং পরিত্যক্ত পাখিভ্যান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সড়ক দখল করে মোটরসাইকেল প্রশাসনের নজরে আসে। এসব মালামাল জব্দ করে পৌরসভার হেফাজতে নেওয়া হয়।

অভিযান চলাকালে ইউএনও শেখ মেহেদী ইসলাম কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন,
“ফুটপথ দখল করে ব্যবসা করা বা মালামাল রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। বার বার সতর্ক করা সত্ত্বেও যারা নিয়ম মানছেন না, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফুটপথে মোটরসাইকেল পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ। শহরকে পরিচ্ছন্ন ও চলাচলের উপযোগী রাখতে সবাইকে আইন মানতে হবে।”

তিনি আরও জানান, “সকাল থেকে রাত ৮টা পর্যন্ত শহরে কোনো ভারী যানবাহন প্রবেশ করতে পারবে না। এ সময়ের মধ্যে মালামাল ওঠানামাও নিষিদ্ধ থাকবে।”

অভিযানে অংশগ্রহণ করেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, পৌরসভার অন্যান্য কর্মচারী ও আলমডাঙ্গা থানার এসআই জামাল হোসেনসহ পুলিশের একটি টিম।

সাধারণ নাগরিকরা এই অভিযানকে স্বাগত জানিয়ে জানান, নিয়মিত এই ধরনের অভিযান চালালে শহরের শৃঙ্খলা ও জনসাধারণের চলাচল স্বাভাবিক থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

২ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৫ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৭ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১৮ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১৯ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

২০ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।