লগইন
আলমডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর পর্ণগ্রাফি আইনে দায়ের করা মামলায়  স্বপন আলী গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ নভেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর পর্ণগ্রাফি আইনে দায়ের করা মামলায় স্বপন আলী গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর পর্ণগ্রাফি আইনে দায়ের করা মামলায় পুলিশ স্বপন আলী নামের এক বিবাহিত যুবককে গ্রেফতার করেছে। স্বপন আলী আলমডাঙ্গা উপজেলার নগর বোয়ালিয়া গ্রামের শাহাদত হোসেন ওরফে সাধুর ছেলে।


এজাহার দায়েরের পর ২ নভেম্বর সোমবার দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করেছে।


এজাহারসূত্রে জানা যায়, স্বপন আলী (৩৫) দুই বছর পূর্বে একই গ্রামের প্রবাসী বাবুল হোসেনের স্ত্রী শামিমা আক্তার বিলকিসের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে তারা শারীরিক সম্পর্ক জড়িয়ে পড়েন। সে সময় প্রেমিক স্বপন আলী তাদের শারীরিক সম্পর্ক স্থাপনের ভিডিও ও ছবি গোপনে ধারণ করে রাখেন।

পরবর্তীতে সে সকল ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার হুমকি দিয়ে দফায় দফায় ৬ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন। গত ১ নভেম্বর আবারও এক লাখ টাকা দাবি করেন।


আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার হুমকি দিয়ে প্রায় অর্থ দাবি করায় অতিষ্ঠ হয়ে প্রবাসীর স্ত্রী গত ২ নভেম্বর আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন। পরে হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশ স্বপন আলীকে গ্রেফতার করে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে স্বপন আলীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর পরই সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

৩ ঘন্টা আগে
বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

৩ ঘন্টা আগে
১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

৫ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

৭ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

৭ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

৮ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

১০ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

১০ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।