লগইন
আলমডাঙ্গায় পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়া সবজি ব্যবসায়ী টোকন আলীর লাশ দীর্ঘ ২৬ ঘন্টা পর উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ সেপ্টেম্বর, ২০২২ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়া সবজি ব্যবসায়ী টোকন আলীর লাশ দীর্ঘ ২৬ ঘন্টা পর উদ্ধার

হাট‌বোয়া‌লিয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়া সবজি ব্যবসায়ী টোকন আলীর লাশ দীর্ঘ ২৬ ঘন্টা পর উদ্ধার হয়েছে। ডুবুরির দল সকাল থেকে চেষ্টা করে দুপুরের দিকে স্থানীয় মাথাভাঙ্গা নদীর আঠারোখাদা এলাকা থেকে লাশটি উদ্ধার করে। গত বুধবার আলমডাঙ্গার হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ তাসের আসরে অভিযান চালালে দু'জন পাশের মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দেন। একজন সাঁতরে ওপারে গিয়ে উঠতে পারলেও নিহত টোকন পানির স্রোতে নদীতে তলিয়ে যান। খুলনা থেকে ডুবুরি দল এসে টোকনের লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার অলস দুপুরে ভাংবাড়িয়া ফেরিঘাট পাড়ার আব্দুর রহমানের ছেলে আকছেদ আলী, ইয়াদুল ইসলামের ছেলে কবিরুল, সুন্নত আলীর ছেলে নাজিম ও ওসুমদ্দিনের ছেলে সবজি ব্যবসায়ী টোকন গাছের ছায়ায় বসে তাস খেলছিলেন।

এ সময় পার্শবর্তি হাটবোয়ালিয়া ক্যাম্পের এএসআই জাহিদুল ইসলাম দু'জন পুলিশ নিয়ে তাসের আসরে হানা দেন। পুলিশ আকছেদ ও কবিরুলকে ধরে তাদের কাছ থেকে ২ হাজার ৮শ টাকা নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুজনের জিম্মায় ছেড়ে দেয়। এদিকে, পুলিশের তাড়া খেয়ে নাজিম ও টোকন পাশ দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দেন। নাজিম সাঁতরে ওপারে গিয়ে উঠলেও টোকন নদীর স্রোতে তলিয়ে যান। নদীর দীর্ঘ এলকাজুড়ে রাত অবধি অনেক খোঁজাখুঁজি করেও টোকনের আর সন্ধান মেলেনি।

সংবাদ পেয়ে চুয়াডাঙ্গার সহকারি পুলিশ সুপার আনিসুজ্জামান, আলমডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্ত ডুবুরি দল না থাকায় নিখোঁজ টোকনের হদিস পেতে পুলিশকে হিমশিম খেতে হয়। এরপর খুলনা থেকে ডুবুরি দলকে তলব করা হয়।

ডুবুরি দল বৃহস্পতিবার ভোর থেকে মাথাভাঙ্গা নদীতে টোকনের সন্ধান করতে থাকে। অবশেষে গতকাল দুপুরের দিকে মাথাভাঙ্গা নদীর আঠারোখাদা এলাকা থেকে টোকনের লাশ উদ্ধার করা হয়।


নিহত টোকনের বড় ভাই আকালী ও স্থানীয়রা জানান, ইউপি সদস্য সুজন মাঝে-মধ্যেই দারোগা জাহিদুলকে এলাকায় ডেকে এনে হুমকি-ধামকি দিয়ে লোকজনের কাছ থেকে টাকা আদায় করেন। এদিনও সুজনের মধ্যস্থতায় ২ হাজার ৮শ টাকা নেয় দারোগা জাহিদুল। কিন্ত টোকন নিখোঁজ থাকার খবরে ভয় পেয়ে দারোগা পরে ওই আটাশ শ টাকা ফেরৎ দিয়ে দেন।

টোকন আলীর স্ত্রী মিতা খাতুন (২৮)বারবার কান্নায় ভেঙ্গে পড়েন এবং বলতে থাকেন পুলিশই আমার স্বামীকে খেয়েছে, পুলিশ আমার জানকে স্বামীকে ফিরিয়ে দিক, এভাবেই কাঁদতে কাঁদতে বারবার মোর্ছা যায়। তিনি আরও বলেন পুলিশ আমার স্বামীকে ঘাটের পানিতে মারি ফেলি এসে বলে তোমার স্বামী কোথায়, আমি বলি সে মাঠে আছে। তখন পুলিশ বলে তোমার স্বামী তাস খেলা করছিল আমরা তাড়া দিয়েছি ওরা পানিতে ঝাঁপ দিয়ে পালিয়েছে বাড়িতে এসেছে কি খোঁজ নিতে আসলাম। তখন আমি বলি না সে বাড়িতে আসেনি। তারপর আমরা খুজাখুজি করতে থাকি। আমার জানকে তাজা পালাম না, আমি এখন কি করবুরে নাবালক দুই ছেলে মেয়ে কে নি কোতায় যাব। তবে এব্যাপারে পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে কোন অভিযোগ বা মামলা করবেন না।

অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আনিসুজ্জামান বলেন, জুয়া খেলার আলামত না পাওয়ায় আটক দু'জনকে ছেড়ে দেয়া হয়েছে। নদীতে ডুবে টোকনের মৃত্যুর বিষয়টি পর্যালোচনা করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

উদ্ধার অভিযানে অংশ নেন জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান, খুলনা ডুবুরি দলের লিডার শফিকুল ইসলাম, ডুবুরি নবীর উদ্দিন, ড্রাইভার কাম হুমায়ূন ও আহম্মদ আলী। কেউ বাদী না থাকায় ময়নাতদন্ত ছাড়াই বিকাল পাঁচটার সময় ভাংবাড়ীয়া কবরে দাফন সম্পন্ন করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

২১ মিনিট আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

২২ মিনিট আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

১ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

১ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

২ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

২ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৩ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।