লগইন
আলমডাঙ্গায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হাসান কাদির গনুর বিশাল মোটরসাইকেল শো-ডাউন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৭৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হাসান কাদির গনুর বিশাল মোটরসাইকেল শো-ডাউন

আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন আগামী ১৪ ফেব্রæয়ারী। গতকাল ২৭ জানুয়ারী ছিল পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন। প্রতীক বরাদ্দ পেয়েই বিকাল থেকে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছে। বিকাল ৪ টার দিকে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হাসান কাদির গনুর বিশাল মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। বিশাল এ মোটর সাইকেল শো-ডাউন আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে বের হয়ে শহরের ঢুকতেই চারতলার মোড়, এটিম মাঠ ও বিটিম মাঠ থেকে শো-ডাউনে যুক্তহয় প্রায় ৭/৮শ মোটর সাইকেল।

এবিশাল মোটরসাইকেল শো-ডাউনটি পৌর এলাকার কলেজপাড়া, চাতাল মোড়, আনন্দধাম, পশুহাট, মিয়াপাড়া, রেলষ্টেশন, গোবিন্দপুর মাঠপাড়া, বন্ডবিল, নওদাবন্ডবিল, গোবিন্দপুর, এরশাদপুর ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্ত¡রে এসে শেষ হয়।

কলেজ চত্তরে শো-ডাউন শেষে আলোচনা সভায় দলীয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হাসান কাদির গনু বলেন , যার হাত ধরে এদেশে উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আলমডাঙ্গা পৌর সভা নির্বাচন। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আলমডাঙ্গা পৌর নির্বাচনে আমাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনিত করেছেন। আমাকে আলমডাঙ্গা পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনিত কারায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আলমডাঙ্গার আওয়ামীলগের নেতাকর্মিদের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মিরা উপস্থিত আজ এই বিশাল মোটরসাইকেল শো-ডাউন সম্পন্ন করেছেন তাদের অভিনন্দন জানাই । আজকের শোভাযাত্রা দিয়ে নয়। নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল মুজিব সেনাকে এক হয়ে নির্বাচনী মাঠে কাজ করতে হবে।

এসময় উপস্থিতি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সাংগঠনিক সম্পাদক আলম হোসেন আতিয়ার রহমান, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন দিপক, অর্থ সম্পাদক ওসমান গণি বিস্কুট, সহদপ্তর সম্পাদক কামরুল ইসলাম(অব আর্মি), উপজেলা যুবলীগের আহŸায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সম্পাদক পারভেজ মিডেল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, রকি, সাকিব, শিহাব, টিটন, অটাল,সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের ১ দেড় হাজার নেতাকর্মি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আব্দুল হান্নান মাসউদ

৫০ মিনিট আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৫১ মিনিট আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

১ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

২ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

২ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৩ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৪ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৪ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।