লগইন
আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারের পথচলা শুরু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জুলাই, ২০২২ | ১২:০০ রাত ১১৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারের পথচলা শুরু

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

আলমডাঙ্গায় 'নিমগ্ন পাঠাগার' নামে একটি পাবলিক লাইব্রেরি যাত্রা শুরু করল। আজ ১৩ জুলাই বুধবার হাইরোডের হোটেলপট্টি লেনের প্রবেশ মুখে সূর্যমুখী স্টোরের দোতলায় আনুষ্ঠানিকভাবে পাঠাগারটি উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে পাঠাগারের প্রতিষ্ঠাতা মাহফুজুল হক দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহিন আহমেদ টিটো।

সকাল ১১টায় আলমডাঙ্গা বড় মসজিদের মুআজ্জিন হাফেজ আকিব রেজার কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। তারপর স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরির প্রধান উদ্যোক্তা মুস্তাফিজুর রহমান রানা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাওলানা ইমদাদুল হক, মাওলানা হোসাইন আহমাদ, মুফতি মাহদি হাসান, আসাদুজ্জামান শাহিন, আল মাসুদ আব্দুল্লাহ, মাহফিল উদ্দিন মানিক ও কাজল আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইলিয়াস আব্দুল্লাহ, গোলাম মুক্তাদির শিহাবুদ্দিন টিক্কা, মুস্তাসিম বিল্লাহ সাকিব, হানিফুজ্জামান বিপ্লব, নাহিদ হাসান হাবিব প্রমুখ।

বক্তারা পাঠাগারের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও উপকারিতার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়, এই লাইব্রেরিটিকে সার্বজনীন লাইব্রেরি হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হবে। জ্ঞান-বিজ্ঞানের সকল শাখার পর্যাপ্ত বই-পুস্তক এখানে রাখা হবে। যেন যে কোনো পাঠক তার রুচি ও চাহিদা অনুযায়ী বই নির্বাচন করে নিতে পারেন।

হাফেজ আল ইমরান বকুলের দুআর মধ্য দিয়ে দুপুর ১২টায় অনুষ্ঠানটি শেষ হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

১ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

১ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

২ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

২ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৩ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৪ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৪ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।