লগইন
আলমডাঙ্গায় নারী উদ্যোক্তার সিস্টার্স কিচেনের আউটলেটের উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় নারী উদ্যোক্তার সিস্টার্স কিচেনের আউটলেটের উদ্বোধন

আলমডাঙ্গায় নারী উদ্যোক্তার সিস্টার্স কিচেনের আউটলেটের উদ্বোধন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় আলমডাঙ্গা ওয়াপদায় উপজেলা মৎস্য অদিদপ্তরের সহযোগীতায় সিস্টার্স কিচেনের আউটলেটের উদ্বোধন করা হয়। মৎস্য অধিদপ্তরের আওতায় এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-৩“র অনুমোদনপ্রাপ্ত মিনি ফিস প্রসেসিং প্লান্ট ও সিস্টার্স কিচেন বিডি ডট কম“র যৌথ আয়োজনে এ আউটলেট স্থাপিত হয়।

উদ্যোক্তা সংগঠক ফিরোজ ইফতেখারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সরকার দেশজুড়ে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নানা কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় মৎস্য অধিদপ্তরের আওতায় নারী উদ্যোক্তা দিলরুবার সিস্টার্স কিচেনের যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, সিস্টার্স কিচেনের মত আলমডাঙ্গায় আরও যেসব নারী উদ্যোক্তা রয়েছেন, তারাও হাল ছেড়ে না দিয়ে কাজে মনযোগ দিন। একদিন সফল হবেন।

বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, আলমডাঙ্গা একাডেমির পরিচালক প্রভাষক আব্দুল হাই, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা শাহিনা আক্তার, প্রধান শিক্ষক এনামুল হক, শিক্ষক মনিরুজ্জামান, সাইদুজ্জামান রাসেল, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, নারী উদ্যোক্তা হেলেনা আক্তার কামনা, আজমেরি জাহান, সামিনা ইসলাম প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মো: হাসমতুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে ফিতা ও শেষে কেক কেটে সিস্টার্স কিচেনের আউটলেট উদ্বোধন করেন অতিথিরা।

এসময় সিস্টার্স কিচেনের স্বত্তাধিকারী দিলরুবা, নুরুজ্জামান ও আজমেরি জাহান অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিদের পুরো আউটলেট ঘুরিয়ে দেখান। ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে ফিস চপ, ফিস ফিঙ্গার, ফিস বল, ফিস নাগেট, রেডি টু ফিস কুক, কেক, পিজ্জা, চিকেন, নাগেট, চিকেন বলসহ নানা প্রকারের সুস্বাদু খাদ্য সামগ্রী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

১ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

১ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

২ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

২ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৪ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৪ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

সংসদীয় কমিটিতে প্রশ্ন

৫ ঘন্টা আগে
সংসদীয় কমিটিতে প্রশ্ন

দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

৫ ঘন্টা আগে
দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

অভিমানী

৬ ঘন্টা আগে
অভিমানী

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

৬ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।