লগইন
আলমডাঙ্গায় ধানক্ষেত থেকে পানি কেটে নিতে নিষেধ করার ক্ষেত মালিককে কুপিয়ে জখম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ধানক্ষেত থেকে পানি কেটে নিতে নিষেধ করার ক্ষেত মালিককে কুপিয়ে জখম

আলমডাঙ্গা জামজামী মধুপুর গ্রামে ধান ক্ষেত থেকে পানি কেটে নিতে নিষেধ করার ধানক্ষেত মালিককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শহিদুল ও শফির বিরুদ্ধে । ২৮ জানুয়ারী বিকালে মধুপুর গ্রাম সংলগ্ন মাঠে ধানক্ষেত মালিককে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে স্থানীয় লোকজন।


জানাগেছে, উপজেলার মধুপুর গ্রামের মৃত জমির উদ্দিন জোয়ার্দ্দারের ছেলে রইচ উদ্দিন জোয়ার্দ্দার গ্রাম সংলগ্ন মাঠে সেচ পাম্প দিয়ে চাষাবাদ করে। ওই সেচ পাম্প থেকে পানি নিয়ে একই গ্রামের নুর আলী মন্ডলের ছেলে শহিদুল ইসলাম ও শফি উদ্দিন জমি চাষাবাদ করে। সেচ পাম্প থেকে পানি নিলে বছরে বেশ কিছু টাকা সেচ পাম্প মালিককে দেওয়ার কথা থাকলেও শহিদুল ইসলাম ও শফি উদ্দিন টাকা দেন না।

এ বছর বোরো ধান লাগানোর আগে রইচ উদ্দিন সাফ জানিয়ে দেয় আমি তোমাদের দুই ভায়ের জমিতে পানি দিব না। তোমরা আমাকে টাকা দাও না। রইচ উদ্দিন বেশ কিছুদিন আগে ধান লাগিয়েছে। ধানে বিষ ও সার দিয়েছে।

গত ২৮ জানুয়ারী বিকালে ধানের জমিতে গিয়ে দেখে শহিদুল ও শফি তার জমি থেকে পানি কেটে নিয়ে তাদের নিজের জমি চাষ করছে। এসময় রইচ উদ্দিন নিশেধ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি সৃষ্টি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে শহিদুল হাসুয়া দিয়ে রইচ উদ্দিনের মাথায় ও নাকের উপর দুটি কোপ মেরে রক্তাত্ব জখম করে। রইচ উদ্দিনের চিৎকারে লোকজন ছুটে আসলে তারা দুই ভাই পালিয়ে যায়। পরে রইচকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী ভর্তি করে। এবিষয়ে রইচের ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ছবি: রইচ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আব্দুল হান্নান মাসউদ

৫২ মিনিট আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৫২ মিনিট আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

১ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

১ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

২ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

২ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৩ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৪ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৪ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।