লগইন
আলমডাঙ্গায় দেয়াল চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ মার্চ, ২০২২ | ১২:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় দেয়াল চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: আলমডাঙ্গায়: দেয়াল চাপা পড়ে এক মধ্য বয়স্ক শ্রমিক মারা গেছেন। আলমডাঙ্গার কালিদাসপুরে পুরাতন স্থাপনা ভাঙ্গার সময় দেয়াল ভেঙ্গে শরীরের পড়লে মনিরুল ইসলাম নামের ওই শ্রমিকের মৃত্যু ঘটে।
মৃত শ্রমিক মনিরুল ইসলাম উপজেলার আসাননগর গ্রামের সোনা মন্ডলের ছেলে।


আজ ১২ মার্চ সকাল ৯ টার দিকে কালিদাসপুরের জয়নাল আবেদীনের একটি পুরাতন স্থাপনা ভাঙছিলেন। এক পর্যায়ে দেয়ালটির একটা বড় অংশ ভেঙ্গে পড়ে। দেয়ালের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পুরাতন স্থাপনার মালিক জয়নাল আবেদীন জানান, পুরাতন স্থাপনার দেয়ালের সাথে বাঁশের আড়া ছিল। সেটা ধরে টান দেওয়ায় দেওয়াল ওই শ্রমিকের উপর 'ভেঙ্গে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তারপরও তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় ফাতেমা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাতেমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পার্থ পাল জানান, সকাল ১০ টার দিকে মনিরুল ইসলাম নামের দেয়াল চাপা পড়া শ্রমিককে এখানে নিয়ে আসা হয়। কিন্তু এখানে পৌঁছনোর আগেই তার মৃত্যু ঘটেছিল।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, এ দুর্ঘটনার কথা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়না হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫৭ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫৭ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।