লগইন
আলমডাঙ্গায় দুইদিন ব্যাপি শিশুমেলা উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ মে, ২০২২ | ১২:০০ রাত ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় দুইদিন ব্যাপি শিশুমেলা উদ্বোধন

আলমডাঙ্গায় দুইদিন ব্যাপি শিশুমেলা উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে ও আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রমের শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে এ মেলা উদ্বোধন করা হয়। ৩০ মে সোমবার সকাল দশটার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রেজোওয়ানা নাহিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, সহকারী তথ্য অফিসার রুস্তুম আলী, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, থানার সেকেন্ড অফিসার এসআই সঞ্জিত কুমার মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুল বাতেন। আলোচনা সভা শেষে অথিতিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন সন্তোষ প্রকাশ করেন। বেলা সাড়ে ১২ টায় চিত্রাংকন প্রতিযোগীতা, সাড়ে ৩টায় সংগীত প্রতিযোগীতা ও সাড়ে ৫ টায় সংগীতানুষ্ঠান এবং সন্ধ্যায় চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২৪ মিনিট আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২৪ মিনিট আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

১ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

১ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৩ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৩ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৪ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৫ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।