লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় দস্যুতা মামলার ঘটনায় জড়িত তিন আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন রোয়াকুলি গ্রামের টেংরামারী মাঠ এলাকায় দস্যুতা মামলার ঘটনায় জড়িত তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর ভোর সাড়ে চারটার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের রোয়াকুলি গ্রামের টেংরামারী মাঠ এলাকায় এ দস্যুতা ঘটনা ঘটে। ঘটনার দিন আসাননগর গ্রামের মৃত আকবার আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী মিরাজুল ইসলাম নিজ পরিবারকে নিয়ে প্রাইভেট কারে যশোরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। প্রাইভেটকারটির রেজিস্ট্রেশন নম্বর রাজ-মেট্রো-ক-০২-০১৪৬।
পথিমধ্যে গাছের ডাল ফেলে রাস্তা আটকিয়ে রাখে মুখোশধারী ৩-৪ জন দস্যু। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি থামিয়ে মিরাজুল ইসলামের মায়ের স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।


এ ঘটনায় ভুক্তভোগী মিরাজুল ইসলাম ২৬ অক্টোবর আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৩৫, তারিখ: ২৬/১০/২০২৫ খ্রিঃ, ধারা: ৩৯২ দণ্ডবিধি)।


ঘটনার পরপরই আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাঃ মাসুদুর রহমান পিপিএম এর দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আজগর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে দস্যুতা ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃতরা হলো— ডাউকি ইউনিয়নের ডাউকি গ্রামের ইসলামপাড়া মজনুর রহমানের ছেলে আল আমিন হোসেন (২২), কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মিজানুর রহমান মন্টু (৪২), কুমারি ইউনিয়নের কামালপুর গ্রামের চরপাড়ার মোশারফ হোসেনের ছেলে শিলন হোসেন (২০)। গ্রেফতারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়। এদের মধ্যে আল আমিন হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে (ফৌঃ কঃ বি আইনের ১৬৪ ধারা অনুযায়ী)।


ওসি মুহাঃ মাসুদুর রহমান পিপিএম জানান, “আলমডাঙ্গা থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে মামলার মূল রহস্য উদঘাটন করেছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ মিনিট আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।