লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এক পাগলাটে ব্যক্তিকে


আলমডাঙ্গায় ৩ শিশুর হাতে টাকা দিয়ে হাতধরে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ডম্বলপুর গ্রামবাসী। ২১ জানুয়ারি মঙ্গলবার বিকালে ডম্বলপুর-পাটিকাবাড়ি সীমানা এলাকায় এ ঘটনা ঘটে। পাগলাটে ওই ব্যক্তি নিজের পরিচয় ঠিকমতো বলতে পারছেন না।


জানাগেছে, আলমডাঙ্গা-পাটিকাবাড়ি জিকে ক্যানেলে পানি না থাকায় ক্যানেলের ভিতর ডম্বলপুর গ্রামের আসিফুর রহমানের ছেলে আবির হাসান (৬), একই গ্রামের ইউনুস আলীর মেয়ে জান্নাতুল (৬) ও রিয়াজ আলীর ছেলে শাকিব (৬) খেলছিল। এসময় মধ্যবয়সী এক ব্যক্তি তাদের কাছে গিয়ে তিন শিশুর হাতে টাকা দিয়ে তাদের হাত ধরে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় জান্নাতুলের মা সালমা খাতুন দেখতে পেয়ে দ্রæত ওই ব্যক্তি হাত থেকে শিশুদের কেড়ে নেন। সালমা খাতুন তাকে বাচ্চাদের নিয়ে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে তিনি জানান:"আমার বাচ্চা নিয়ে যাচ্ছি।"

তখন সালমা খাতুন চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে যান। ছেলে ধরা সন্দেহ করে ওই ব্যক্তিকে ধরে গণপিটুনি দেয়। আলমডাঙ্গা থানা পুলিশ সংভঅধ পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওই ব্যক্তির আচারণ কিছুটা পাগলের মত। তিনি নিজের নাম পরিচয় ঠিকমতো বলতে পারছেন না। তার পরিচয় জানতে চাইলে তিনি উল্টাপাল্টা কথাবার্তা বলছেন। অনেকে পাগলের ছদ্মবেশ ধারণ করে থাকতে পারেন বলেও সন্দেহ করছেন।


পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ও খাবার খাওয়ায়ে কাস্টডিতে পর্যবেক্ষণে রেখেছে।


এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, ডম্বলপুর গ্রামের ৩টি শিশু বাড়ির পাশে ক্যানেলের মধ্যে খেলাধুলা করছিল। অপরিচিত ব্যক্তিকে শিশুদের কাছাকাছি রাস্তার উপর ঘোরাফেরা করতে দেখে তাকে ছেলে ধরা সন্দেহে এলাকাবাসি আটক করে। তাৎক্ষণিকভাবে উপস্থিত জনতা তাকে গণধোলাই দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে অস্বাভাবিক প্রকৃতির মনে হচ্ছে। প্রকৃত সত্যতা উদঘাটনের জন্য অনুসন্ধান অব্যাহত আছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।