লগইন
আলমডাঙ্গায় গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা প্রদান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ মার্চ, ২০২২ | ১২:০০ রাত ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা প্রদান


আলমডাঙ্গায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৯ মার্চ শনিবার দুপরে আলমডাঙ্গা পশুহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে উভয় দন্ড প্রদান করেন।


জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জ গ্রামের শ্রী মাইকেল সরেনের ছেলে শ্রী রিপন কুমার(২৬) ও থানাপাড়ার মৃত আকমল হোসেনের ছেলে রিফাত হোসেন(২২) নিয়মিত পশুহাট এলাকায় বসে গাঁজা সেবন করে। তারা দুজন কুষ্টিয়া থেকে গাঁজা কিনে নিয়ে এসেছে। ১৯ মার্চ দুপুরে পশুহাট এলাকায় জনশূণ্য এলাকায় দুজন বসে গাঁজা সেবন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই আমিনুর ইসলাম, এসআই তৌকির আহমেদ, এসআই সুফল কুমার ও এএসআই হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার পশুহাটে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করে।

আটকের সময় তাদের নিকট থেকে গাঁজা ও গাঁজা খাওয়ার সরাঞ্জাম উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ প্রদান করেন। পরে উপজেলা নির্বাহী রনি আলম নূর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ৫শ টাকা করে জরিমানা করেন। এছাড়াও মোড়ভাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে মাদক সেবক শিহাবকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা জরিমানা প্রদান করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৫৭ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫৮ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।