লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ জানুয়ারী, ২০২৬ | ১২:০০ রাত ৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় কু‌ষি জ‌মির মা‌টি দি‌য়ে ইট তৈ‌রি করায় ৩০ হাজার টাকা জরিমানা : নির্বাচনী আচরণবিধি মানতে মোবাইল কোর্ট অভিযান

আলমডাঙ্গার জামজামি যমুনার মাঠের ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কেটে ইট তৈরির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ৩১ ডিসেম্বর বিকেলে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।


জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জামজামি যমুনার মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে শহিদুল ইসলাম ‘যমুনা ব্রিক্স’ নামে একটি ইটভাটা পরিচালনা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই আশপাশের কৃষিজমির উর্বর মাটি কেটে এনে ইট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।


অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে ইট তৈরির দায়ে ইটভাটার মালিক শহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী বলেন, অনুমতি ছাড়া কৃষিজমির মাটি কেটে ইট তৈরির মাধ্যমে জমির উর্বরতা নষ্ট করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের কার্যকলাপ পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাÐের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আইন অমান্য করে কেউ যদি কৃষিজমি ধ্বংস করে ইটভাটা পরিচালনা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।


একদিকে আলমডাঙ্গা শহরের প্রবেশ মুখে হাউসপুর ব্রিজের উপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদীর নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আলমডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৪ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৪ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৫ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৫ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৭ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৭ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।