সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় করোনায় ক্ষতিগ্রস্ত ২শ ২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
আলমডাঙ্গায় করোনায় ক্ষতিগ্রস্ত ২শ ২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অস্টেলিয়ার সামাজিক সংগঠন কেয়ার ফর হিউম্যানেটির আর্থিক সহযোগীতায় খাদ্য সামগ্রী বিতরণ করে আরেক সামাজিক সংগঠন উই ফর অল। ২২ অক্টোবর শুক্রবার বেলা ১১ টার সময় আনন্দধাম সড়কে আইন উদ্দিন মিয়ার চাতালে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বণিক সমিতির সাবেক সভাপতি ও রাজু এন্টাপ্রাইজের সত্বাধিকারী মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সভাপতি হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, বাবলু মাস্টার, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শরিফুল ইসলাম লিটন, ব্যাংকার আব্দুল মতিন, হাজী রফিকুল আলম, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল। স্বাগত বক্তব্য রাখেন ইউ ফল অলের সাধারন সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক রাজু।
প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উই ফর অলের স্বপ্ন ঘর ফাউন্ডেশনের আলমডাঙ্গার পরিচালক শরিফুল ইসলাম রোকন, সদস্য জাহাঙ্গীর আলম, সুমন মাহমুদ প্রমুখ। পরে ক্যান্সার আক্রান্ত ভ্যান চালক নইমদ্দিনের স্ত্রী আঙ্গুরা খাতুনকে ৫ হাজার টাকা প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শেষে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবাসহ মাদক মামলায় গ্রেফতার ৭
১১ ঘন্টা আগে