লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ জুলাই, ২০২৫ | ১২:০০ রাত ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় একাধিক মামলার আসামীসহ ৯ জন গ্রেফতার

আলমডাঙ্গায় মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই, চুরি বন্ধের লক্ষে থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামীসহ ৯ জনকে গ্রেফতার করেছে। ১৭ জুলাই সন্ধ্যা থেকে গভীর রাত অবধি অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতি, চুরি, মাদকসহ বিভিন্ন মামলার ৯ আসামীকে গ্রেফতার করে। তাদের সবাইকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।


জানাগেছে, আলমডাঙ্গা শহরসহ আশপাশ এলাকায় মাদক ব্যবসা ও চুরি বৃদ্ধি পেয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহা: মাসুদুর রহমান (পিপিএম) মাদক ব্যবসা ও চুরি বন্ধ করতে অভিযান শুরু করেছে। তিনি থানার অফিসার ফোর্স সাথে নিয়ে অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতি মামলাসহ একাধিক মামলার আসামী গোবিন্দপুর গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে শাহাবুল(৪৫) ও দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে আব্দুস সালাম(২৫),

আলমডাঙ্গার একাধিক মাদক মামলার আসামী মাদক স¤্রাজ্ঞী ষ্টেশনপাড়ার রেজাউলের স্ত্রী মুন্নি খাতুন(৫৫) ও তার মাদক ব্যবসার সহযোগী মুন্সিগঞ্জের মৃত মধু সরদারের ছেলে তারেক সরদার(৪০), চুরি ও মাদক মামলার আসামী রেজাউলের ছেলে রুবেল হোসেন(২৮), রংপুর জেলার কোতয়ালী থানার নিউ জুম্মাপাড়ার মৃত মজনু আলীর ছেলে বর্তমানে আলমডাঙ্গা স্টেশনের ভাসমান মোমিন মিয়া(২৬) ও আলমডাঙ্গা গোবিন্দপুর এক্সচেঞ্জপাড়ার মৃত আবেদ আলীর ছেলে কামরুজ্জামান(৩৫),

চুরি মামলাসহ একাধিক মামলার আসামী দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতিরপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে বর্তমান আলমডাঙ্গা স্টেশনপাড়ার হাসেম আলীর জামাই সাদ্দাম হোসেন(২৫), আলমডাঙ্গা উপজেলার জুগিরহুদা গ্রামের হাসিবুল বিশ^াসের ছেলে ওমর ফারুক ওরফে মানিক(৩৮)কে গ্রেফতার করে।

এদের সকলের নামেই একাধিক মামলা রয়েছে। তাদের নিকট থেকে মাদক ও চুরির মালামাল উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে পৃথক ৪টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৪ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।