সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছাকে সংবর্ধনা প্রদান
আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তবায় সমবায় শিল্প সমিতি লিমিটেডের বার্ষিক সাধারন সভা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় আলমডাঙ্গা কন্দ্রীয় তন্তবায় সমবায় শিল্প সমিতি লিমিটেডের নিজস্ব জমিতে বার্ষিক সাধারন সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তবায় সমবায় শিল্প সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ¦ গোলাম রহমান সিঞ্জুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কেন্দ্রীয় তন্তবায় সমবায় শিল্প সমিতি লিমিটেডের সাধারন সম্পাদক আবু মুছা। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তবায় সমবায় শিল্প সমিতি লিমিটেডের সাবেক সভাপতি মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ জকু, বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী আব্দুল হাই, হাজী আব্দুল খালেক, হাজী আলাউদ্দিন, আলম হোসেন।
আবুল কাসেম টুকুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন ১৩ টি সমিতির সভাপতি সম্পাদকের মধ্যে নুর নবী, সিরাজুল ইসলাম, আরমান, আব্দুল গফুর, আজিজুল হক, আলফাজ আলী, মোশারেফ হোসেন, আব্দুল জলিল, আবুল কাসেম, রাজু, মহর আলী, সুলতান আলী, মনিরুজ্জামান, আক্তারুজ্জামান, গোলাম কিবরিয়া, মামুন-অর- রশিদ, ইয়াকুব আলী, মোকছার আলী, শামীম রেজা, শরিফুল, সাইদুর রহমান, শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম, রুহুল আমিন, ইমাদুল হক, ইব্রাহিম, লাভলু, রঞ্জু প্রমুখ।
পরে ১৩টি সমিতির মধ্যে ইসলামপুর সমিতি শ্রেষ্ঠ হওয়ায় সমিতির সভাপতি অলফাজ আলীর হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিবৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
২ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
২ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
২ ঘন্টা আগে