লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত


শরিফুল ইসলাম রোকন : আলমডাঙ্গা একচেঞ্জপাড়া যুব সমাজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩০ বছর ধরে এ আয়োজন নিয়মিতভাবে হয়ে আসছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে একচেঞ্জ অফিস প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয়। দুপুরের পর থেকে বিকেল অবদি প্রায় ২ হাজার মানুষের জন্য তবারক রান্না ও বিতরণের ব্যবস্থা করা হয়। বাদ যোহর দোয়া মাহফিল শেষে একদিকে তবারক রান্না এবং অন্যদিকে মুসল্লিদের মধ্যে বিতরণ করা হয়।


মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। কোরআন তিলাওয়াত ও নাত-এ-রাসুল পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে বক্তারা রাসুল (সঃ)-এর জীবনাদর্শ, তাঁর ত্যাগ, মানবতার বাণী ও শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সঃ) সমগ্র মানবজাতির মুক্তির দিশারি হয়ে এসেছিলেন। তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলেই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।


অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, এলাকার উন্নয়ন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ঈমাম মাওলানা মাসুদ কামাল।


এ আয়োজনের ধারাবাহিকতা দেখে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলাম সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “গত ৩০ বছর ধরে একই স্থানে এ মাহফিলের আয়োজন করে আসছেন আয়োজকরা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাসুল (সঃ)-এর জীবনাদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া।”


আয়োজক একচেঞ্জপাড়া যুব সমাজ জানান, এলাকার মানুষের সহযোগিতা ও ভালোবাসায় প্রতি বছর এই আয়োজন সম্ভব হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও এই আয়োজন অব্যাহত থাকবে।
মাহফিল শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১০ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৪ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৫ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।