লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় দেড় বছর পর বিদ্যালয়ে যোগদানের চেষ্টাকা‌লে প্রধান শিক্ষক ইয়াকুব আলি লাঞ্ছিত

আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও উপজেলার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলি লাঞ্ছিত হয়েছেন। দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর বিদ্যালয়ে যোগদান করতে গেলে এলাকার বিক্ষুব্ধ লোকজন তাকে মারধর করে বের করে দেন। ইয়াকুব আলি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গাঢাকা দেন। সেই থেকে দেড় বছরেরও বেশি সময় তিনি বিদ্যালয়ে অনুপস্থিত আছেন। বৃহস্পতিবার আকস্মিক সকালে বিদ্যালয়ে উপস্থিত হলে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইয়াকুব আলি আকস্মিক বিদ্যালয়ে আসেন। এ সময় বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য ইকরাম আলী উপস্থিত ছিলেন।

ইকরাম আলী প্রধান শিক্ষকের কাছে বিদ্যালয়ে আসার কারণ জানতে চাইলে তিনি স্থানীয় বিএনপি ও জামায়াতের দোহাই দেন। এসময় তার উপস্থিতি টের পেলে কিছু লোকজন ছুটে এসে তাকে মারধর করে বিদ্যালয় থেকে তাকে বের করে দেন।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য ইকরাম আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আওয়ামী লীগ আমলে ইয়াকুব আলি বিদ্যালয়ের টাকা পয়সা লুটপাট করেছেন। অসংখ্য মানুষ তার নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে। তার প্রতি এলাকার জনগণের যে রাগ-ক্ষোভ রয়েছে তা থেকেই এমনটি হয়েছে। তাকে দ্রুত সরিয়ে না দিলে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারত।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর ইয়াকুব মাস্টারের জায়গা হাটবোয়ালিয়ার মাটিতে হবে না।' এলাকার অনেকেই মন্তব্য করেছেন, বিএনপি ও জামায়াতের কতিপয় নেতাদের হাত করেই তিনি বিদ্যালয়ে যোগদানের চেষ্টা করতে এসেছিলেন। অন্যথায় হাটবোয়ালিয়ার মাটিতে পা রাখার সাহস তার হতো না। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজর রাখছে।

এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা একাডেমিক সুপার ভাইজার ইমরুল হক বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি বিনা ছুটিতে এ যাবৎ বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। অনেক অভিযোগ তদন্তাধীন আছে। তিনি এভাবে কাউকে না জানিয়ে বিদ্যালয়ে যোগদান করতে গিয়েছেন বলেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

৮ মিনিট আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।