লগইন
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাথাভাঙ্গা নদীর ব্রীজ ভেঙ্গে বালু ভর্তি ট্রাক আটকে ৬ ঘন্টা চলাচল বন্ধ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ জুলাই, ২০২২ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাথাভাঙ্গা নদীর ব্রীজ ভেঙ্গে বালু ভর্তি ট্রাক আটকে ৬ ঘন্টা চলাচল বন্ধ

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা হাটবোয়ালিয়া মাথাভাঙ্গা নদীর ব্রীজ ভেঙ্গে বালু ভর্তি ট্রাক আটকে ৬ ঘন্টা পর হাটবোয়ালিয়া আলমডাঙ্গা সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ৩ জুলাই দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্রীজ ভেঙ্গে বালু ভর্তি ট্রাকের চাকা আটকিয়ে যায়।


জানাগেছে, আলমডাঙ্গা হাটবোয়ালিয়া মাথাভাঙ্গা ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পূর্ণ অবস্থায় আছে। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। ৩ জুলাই বেলা ১২টার দিকে বালু ভর্তি একটি ট্রাকের চাকা ব্রীজের ষ্টীলের পাত ভেঙ্গে আটকিয়ে যায়। এতে যানচলাচল বন্ধ হয়ে যায় দুপুর ১২ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। একারণে ভোগান্তিতে পড়ে হাটবোয়ালিয়া গাংনী বামুন্দী আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গা এলাকার সব পরিবহন।

রবিবার দুপুরে হাটবোয়ালিয়া আলমডাঙ্গা সড়কের মাথাভাঙ্গা নদীর বেইলী ব্রীজের উপর এ ঘটনা ঘটে। আলমডাঙ্গা থেকে আসা বালু ভর্তি ট্রাক বেইলী ব্রীজের পশ্চিম পার্শ্বে আসা ষ্টীলের পাত ভেঙ্গে ট্রাকের পিছনের চাকা ভিতরে ঢুকে যায়। এতে দীর্ঘ ৭ ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন অত্র এলাকার যাত্রীবাহী বাস, ট্রাক, অটো, পূর্ণবাহীসহ সাধারণ মানুষ। হাটবোয়ালিয়ার এ সড়ক দিয়ে প্রত্যেকদিন পরিবহন ট্রাক অটোসহ এই বেইলী ব্রীজের উপর দিয়ে অন্যন্ত ১০০০ হাজার গাড়ী পারাপার হয়।

এই বেইলী ব্রীজে ট্রাক আটকিয়ে যাওয়ার কারণে যানচলাচলতো দুরের কথা পায়ে হেটে চলাচল দুঃসাধ্য হয়ে যায় এতে চরম ভুগান্তিতে পড়তে হয় হাটবোয়ালিয়া সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের। তবে এলাকাবাসীর দাবি নতুন ব্রীজ না হওয়া পর্যন্ত যেখানে ভাঙ্গাচুরা আছে সেগুলো তাড়াতাড়ি মেরামত করার দাবি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

২১ মিনিট আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

৫ ঘন্টা আগে
মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার

চলতি বছরের প্রথম ৯ মাসে ইসলামী ব্যাংকের ৩,৩০৩ কোটি টাকা নিট লোকসান

৬ ঘন্টা আগে
চলতি বছরের প্রথম ৯ মাসে ইসলামী ব্যাংকের ৩,৩০৩ কোটি টাকা নিট লোকসান

১৭ বলের নাটকীয় ধসে ইংল্যান্ডের কাছে ৫৫ রানে হারল শ্রীলঙ্কা

৬ ঘন্টা আগে
১৭ বলের নাটকীয় ধসে ইংল্যান্ডের কাছে ৫৫ রানে হারল শ্রীলঙ্কা

“কাজের সুযোগ হারালে খুব খারাপ লাগবে”

৭ ঘন্টা আগে
“কাজের সুযোগ হারালে খুব খারাপ লাগবে”

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে ওষুধ বিতরণ

৭ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে ওষুধ বিতরণ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।