সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার হাকিমপুরে খেলার সময় চা ভেবে বিষপানে শিশুর মৃত্যু
আলমডাঙ্গার হাকিমপুর গ্রামে আপন দুভাই খেলার সময় বিষ পান করে মারা গেছে ৪ বছরের শিশুপুত্র তাফসির আহমেদ। ৮ ফেব্রুয়ারী বিকালে দুভাই বিষের বোতল পানি মিশিয়ে চা বলে খেয়ে নেয়। খাওয়ার পর অসুস্থ হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মৃত তাফসির আহমেদ(৪)। শরিফুল তার কৃষি জমিতে বিষ দেওয়ার জন্য বাড়িতে বিষের বোতল এনে রেখে দেয়। গতকাল বিকালে তাফসির ও তার বড়ভাই ঘর থেকে বিষের বোতল নিয়ে খেলা কেলতে যায়। দুভাই খেলার সময় বিষের বোতলে পানি মিশিয়ে চা বানিয়ে বলে তাফসির খেয়ে নেয়।
বিষের বোতলে পানি দিয়ে বানানো চা খেয়ে তাফসির অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জান্নাতুল ফেরদৌস তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
১০ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
১০ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
১১ ঘন্টা আগে