লগইন
আলমডাঙ্গার হাইসপুরের হোটেল ব্যবসায়ীর চাচাতো ভাই রবিউলের অবস্থা আশঙ্কাজনক: রাজশাহী রেফার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ আগস্ট, ২০২২ | ১২:০০ রাত ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার হাইসপুরের হোটেল ব্যবসায়ীর চাচাতো ভাই রবিউলের অবস্থা আশঙ্কাজনক: রাজশাহী রেফার

আলমডাঙ্গার হাইসপুরে কুপিয়ে ও পিটিয়ে হামলার ঘটনায় মারাত্মক জখম রবিউলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে হামলাকারি আব্দুল কাদের রানার লোকজন মামলা তুলে নিতে অব্যাহত হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তোভোগি পরিবার। এতে আহত রবিউলের পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে।


জানাগেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বাদেমাজু গ্রামের ইউপি সদস্য মকবুল মন্ডলের ছেলে মানোয়ার হোসাইন ওল্টুর সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের মকলেছুল হকের ছেলে আব্দুল কাদের রানার বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময় আব্দুল কাদের রানা ইউপি সদস্যসহ তার ভাইদের মারধরের হুমকি দিয়ে আসছিল। এরই একপর্যায়ে ১৮ আগস্ট বেলা সাড়ে ১২ টার দিকে ইউপি সদস্য মানোয়ার হোসাইন ওল্টুর ছোট ভাই হোটেল ব্যবসায়ী মনোয়ার হোসেন বেল্টুর হাউসপুরের ব্যবসা প্রতিষ্ঠান মন্ডল মিষ্টান্ন ভান্ডারে গিয়ে আব্দুল কাদের রানাসহ কয়েকজন মিলে হামলা চালায়। এসময় হোটেলের সামনে মানোয়ারের চাচাতো ভাই রবিউল ইসলামকে রামদা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

পরে হোটেল ভিতরে প্রবেশ করে হোটেল ব্যবসায়ী মনোয়ার হোসেনকে তাড়িয়ে ধরে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে বেল্টু ও রবিউলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রবিউলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এঘটনায় ইউপি সদস্য মানোয়ার হোসাইন ওল্টু আলমডাঙ্গা থানায় আব্দুল কাদের রানাসহ ৫ জনের নাম উল্লেখসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করেছেন। আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনার সাথে জড়িত আব্দুল কাদের রানার ভাই জাফর ইকবাল রাজাকে গ্রেফতার করেছে।


ইউপি সদস্য মানোয়ার হোসাইন ওল্টু জানান, আব্দুল কাদের রানার বিরুদ্ধে কুষ্টিয়ার ইবি , চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থানায় মাদক, চুরি ও ছিনতাই মামলাসহ হাফ ডজন মামলা রয়েছে। তার বেপরোয়া কর্মকান্ডে গ্রামসহ এলাকাবাসি অতিষ্ঠ হয়ে উঠেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

১ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

১ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

২ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

২ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৩ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৩ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৪ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।