লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ ডিসেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার সন্তান ডাক্তার হাদী জিয়া উদ্দীন আহমেদ হলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন

আলমডাঙ্গার সন্তান ডাক্তার হাদী জিয়া উদ্দিন আহমেদ (MBBS,BCS,FCPS,MS,MRCS) চুয়াডাঙ্গার সিভিল সার্জন হয়েছেন। গতকাল ২৪ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
ডাক্তার হাদী জিয়া উদ্দিন আহমেদ ইতোপূর্বে ঝিনাইদহর সিভিল সার্জন হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তারপূর্বে তিনি আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামের প্রয়াত আলী আহমেদ মাস্টারের ছেলে ডাক্তার হাদী জিয়া উদ্দিন আহমেদ । তিনি কাঠাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি স্টার মার্কস নিয়ে পাশ করেন। অনন্যসাধারণ মেধাবী হাদী জিয়া উদ্দিন আহমেদ ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।


অত্যন্ত পরিশ্রমী ও ভদ্র ডাক্তার হাদী জিয়া উদ্দিন আহমেদ অল্প দিনেই আলমডাঙ্গার মাটি-মানুষের চিকিৎসক হয়ে উঠেছিলেন। অল্প সময়েই তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয়।


আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার থাকাকালীন মহামারী করোনা শুরু হয়। সেই করোনার দু:সময়ে তিনি মাঠে ছিলেন সাহসী সেনানীর মত। সকাল থেকে রাত্রি অবধি তিনি ছিলেন বিরামহীন করোনাযোদ্ধা। করোনাকালীন দুর্দিনে এই মহৎ ভূমিকার কারণে তিনি জনসাধারণের আকণ্ঠ প্রশংসা পেয়েছিলেন। পেশাগত সাফল্যের জন্য তিনি এলাকাবাসীর শুভাশিষ কামনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১২ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৬ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৭ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।