লগইন
আলমডাঙ্গার গোবিন্দপুর জোহা ফুটবল মাঠের নিকটে চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ এপ্রিল, ২০২২ | ১২:০০ রাত ৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার গোবিন্দপুর জোহা ফুটবল মাঠের নিকটে চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই


আলমডাঙ্গায় ভ্যানের যাত্রী সেজে ভাড়ায় নিয়ে গিয়ে ভ্যান চালককে কুপিয়ে পাখি ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩ এপ্রিল আলমডাঙ্গার গোবিন্দপুর দক্ষিণপাড়ায় জোহা ফুটবল মাঠের সামনে রোববার গভীর রাতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। রক্তাক্ত জখম অবস্থায় ওই ভ্যান চালককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।


জানা গেছে, আলমডাঙ্গার কুমারী গ্রামের কলেজপাড়ার মৃত ফটিক উদ্দিনের ছেলে ঈশার আলী প্রতিদিন রাতে ট্রেনের যাত্রী আনা নেওয়ার কাজ করেন। ৩ এপ্রিল রোববার রাতে ঈশার আলী স্টেশনে বসে থাকা অবস্থায় চিত্রা ট্রেন থেকে দুই ব্যক্তি নেমে তার পাখি ভ্যান ভাড়া করে। তারা গোবিন্দপুর দোয়াড়পাড়া জোহা মাঠের নিকট পৌছালে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে ঈশার আলীর দুই হাতে এবং মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে ভ্যান নিয়ে চম্পট দেয়।

ভ্যান চালকের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে। সংবাদ পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ আসামীদের ধরতে ব্যাপক তৎপরতা শুরু করেছে। এদিকে মারাত্মক আহত অবস্থায় ঈসাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৪ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৪ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।