লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ জুন, ২০২৫ | ১২:০০ রাত ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গার খাসকররা বাজারে ড্রয়ার ভেঙ্গে টাকা চুরি করে পালানোর সময় মিঠুন আটক

আলমডাঙ্গার খাসকররা বাজারে ভূষিমাল ব্যবসায়ীর আড়ৎয়ের ক্যাশ বাক্সের ড্রয়ার ভেঙ্গে টাকা চুরি করে পালানোর সময় কুমারখালী পান্টি গ্রামের মিঠুনকে আটক করে এলাকাবাসি। এসময় চোরচক্রের আরও দুই সদস্য পালিয়ে যায়। মিঠুনকে বাজারের লোকজন উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। ১৪ জুন শনিবার দুপুরে তারা চুরি করতে গেলে ১ জন ধরা পড়ে।


জানাগেছে, উপজেলার খাসকররা বাজারে কলেজমোড়ে দীর্ঘদিন ধরে ভূষিমালের ব্যবসা করে আসছে জাফিরুল ইসলাম। শনি ও মঙ্গলবার খাসকরা সাপ্তাহিক বাজারের দিন। গতকাল শনিবার সাপ্তাহিক বাজারের এলাকার মানুষ ধান, ভুট্টা বিক্রয় করতে আসে। জাফিরুল তার আড়ৎয়ে বসে ধান, ভুট্টা ক্রয় করছিল। দুপুর দেড়টার দিকে জাফিরুল ক্যাশবাক্সে ড্রয়ারে তালা মেরে বাইরে ধান ক্রয় করার জন্য বের হলে তিনজন লোক তার আড়ৎয়ের সামনে যায়। একজন তার আড়ৎয়ে প্রবেশ করে ক্যাশ বাক্সের ড্রয়ারের তালা ভেঙ্গে টাকা চুরি করতে যায়।

এসময় জাফিরুল এসে দেখতে পায় তার ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করছে। জাফিরুলের চিৎকারের আশপাশের ব্যবসায়ী ছুটে এসে একজনকে আটক করে। বাকি দুজন পালিয়ে যায়। আটক চোর চক্রের সদস্য জানায় সে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের হাসানুর রহমানের ছেলে হোসাইন ইসলাম মিঠুন(৩০)।

সে আরও জানায় তার সহযোগী একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিরাজ(৩০) আরেক জনের নাম বলতে পারেনি। আটক চোরচক্রের সদস্য মিঠুনকে বাজারের জনতা উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।