লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গার কেশবপুরে পাট জাক নিয়ে কৃষকের ন্যায্যতার লড়াই


আলমডাঙ্গার কেশবপুর গ্রামের মরা গাঙ এখন কৃষকের ন্যায্যতার প্রশ্নে তীব্র দ্বন্দ্বের প্রতীক হয়ে উঠেছে। পাট জাক দেওয়া ও মাছ চাষের অধিকারকে ঘিরে দুই পক্ষের সংঘাত বাড়ছে, আর গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ছে ভয় ও অনিশ্চয়তা।


ছুয়াদ ও সুজন গ্রুপের অভিযোগ, “গাঙটি আমাদের ব্যক্তিগত মালিকানাধীন জমি। আমাদের অংশে আমরা বৈধভাবেই পাট জাক দিয়েছি। অথচ ইউপি সদস্য মুনসুর আলী চেঙ্গিস দাবি করছেন তিনি ২৫ বিঘা জমি ১০ বছরের জন্য লিজ নিয়েছেন। আমরা সেই লিজের স্ট্যাম্পে কখনো স্বাক্ষর করিনি। বরং জাল স্বাক্ষর করে কাগজপত্র বানানো হয়েছে।”


তাদের আরও অভিযোগ, “যারা মাছ চাষ করছে তারা বলছে গাংটি তাদের নিয়ন্ত্রণে, অথচ আমরা কৃষকেরা মৌসুমে ফসল তুলতে চাইলে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। অথচ এই গাঙের জলেই বছরের পর বছর আমরা পাট জাক দিয়েছি। মাছ চাষিরা নিজেদের ক্ষতির কথা বলছে, কিন্তু কৃষকের বাঁচা-মরার প্রশ্নটিই সবচেয়ে বড়।”
মোড়ভাঙ্গা গ্রামের স্ট্যাম্প লেখক আমজাদ মহুরী বলেন, “স্ট্যাম্প করার সময় কয়েকজন উপস্থিত ছিলেন, তারা স্বাক্ষর করেছেন। বাকীরা ছিলেন না। তাদের স্বাক্ষর হয়েছে কিনা আমি জানি না।”

কৃষকদের ভাষায়, “আমরা জমির মালিক। আমাদের জমিতে আমাদের ফসলের কাজ করব এটাই স্বাভাবিক। অথচ এখন পুলিশ, মামলা আর হুমকির ভেতর দিন কাটাচ্ছি। গাঙ যেন শান্তির বদলে আতঙ্কের জায়গা।”


অন্যদিকে, ইউপি সদস্য মুনসুর আলী চেঙ্গিস ও আব্দুল্লাহ ওরফে আবুজেল দাবি করেন, “দুই বছর আগে সকলের সম্মতি নিয়ে আমরা কচুরিপানা সরিয়ে মাছ চাষ শুরু করেছি। বর্তমানে প্রায় ৫০ লাখ টাকার মাছ রয়েছে গাঙে। বৈধ লিজের মাধ্যমেই জমি নিয়েছি। যারা পাট জাক দিয়েছে তারা আমাদের মাছ নষ্ট করছে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। পাটের চেয়ে আমাদের মাছের দাম অনেক বেশি। তাছাড়া এখন যারা জোরপূর্বক পাট জাগ দিচ্ছেন। তাদের পাট জাক দেওয়ার জন্য অন্য জায়গায় ব্যবস্থা করে দিয়েছি। তারা আমাদের কাছে টাকা নিয়ে জমি লিজ রেখেছেন। গ্রামের অন্যান্য জমির মালিকদের নিকট থেকে ১০ বছরের জন্য লিজ নিয়েছি। তারা স্ট্যাম্পে স্বাক্ষর করে দিয়েছে। তারা এখন যা করছে, তা জুলুম।"

গ্রামের সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তাদের আশা, কৃষকের ন্যায্য অধিকার এবং মাছ চাষিদের বিনিয়োগ দুটিই রক্ষা করে শান্তি ফেরাতে হবে মরা গাঙের বুকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৪ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৪ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৫ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।