লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ব্যারিস্টার বাদল রশীদের সহধর্মিণী শিক্ষিকা শেরিফা রশীদের চল্লিশা উপলক্ষে দোয়া

ব্যারিস্টার বাদল রশীদের সহধর্মিণী আলমডাঙ্গার বিশিষ্ট শিক্ষিকা ও সমাজসেবী মরহুমা শেরিফা রশীদের মৃত্যুতে তাঁর চল্লিশা উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পারিবারিক উদ্যোগে  আয়োজিত এ মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, প্রাক্তন সহকর্মী, প্রাক্তন ছাত্রছাত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলমডাঙ্গা মডেল  মসজিদের ইমাম।

উপস্থিত বক্তারা বলেন, শেরিফা রশীদ ছিলেন কেবল একজন শিক্ষিকা নন, তিনি ছিলেন নারী শিক্ষা বিস্তার ও কুসংস্কার বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রদূত। কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে তাঁর অবদান এলাকাবাসী চিরকাল স্মরণ করবে।

শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তিনি স্বামী ব্যারিস্টার বাদল রশীদের সহধর্মিণী হয়েও সহযোদ্ধার ভূমিকা পালন করেছেন। দুজনের সম্মিলিত উদ্যোগে কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা আজো এলাকার প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম ধরে রেখেছে।

উল্লেখ্য, সম্প্রতি বার্ধক্যজনিত জটিলতায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেরিফা রশীদ। তাঁর মৃত্যুতে আলমডাঙ্গার শিক্ষা ও সামাজিক অঙ্গনে গভীর শূন্যতা নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়—শেরিফা রশীদ চলে গেছেন ঠিকই, তবে তাঁর রেখে যাওয়া শিক্ষা, মানবিকতা আর সমাজগঠনের আদর্শ আজীবন প্রজন্মকে আলোকিত করবে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৬ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৭ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।