লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ জুন, ২০২৫ | ১২:০০ রাত ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় বিদেশে পাঠানোর নামে কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে ১ নারী গ্রেফতার 

বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ১ কোটি টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে একটি নারীচক্র— এমন অভিযোগে থানায় মামলা দায়েরের পর অভিযানে এক নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত নারীর নাম রিনা খাতুন (৪৪), তিনি এরশাদপুর চাতাল মোড়ের আনোয়ার হোসেনের স্ত্রী।

আলমডাঙ্গা থানার ওসি  মাসুদুর রহমান- পিপিএম 'র নেতৃত্বে বিশেষ অভিযানে সোমবার (২৩ জুন) এরশাদপুর চাতাল মোড় এলাকা থেকে মোছাঃ রিনা খাতুন (৪৪) নামে ওই নারীকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মো. মনিরুল হক হাওলাদার।

মামলার এজাহারসূত্রে জানা গেছে, প্রতারণার শিকার বন্ডবিল গ্রামের ইসমাইল হোসেন (২৫) নামের এক যুবক বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলায় রিনা খাতুন ছাড়াও হারদী গ্রামের মোছাঃ সালমা খাতুন (৫০) এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বাদী জানান, আসামিরা বিদেশে পাঠানোর নাম করে তার কাছ থেকে ২ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করে। এছাড়া তার চাচা কাজী আল আমিন হকের দুই ছেলে জয় ও বিজয়কে বিদেশে নেওয়ার কথা বলে নেয়া হয় ৭ লাখ টাকা।

শুধু তাই নয়, একই চক্র শিউলি খাতুনের (৩৮) কাছ থেকে নেয় ৩ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণ, নেলিনা খাতুনের (৬০) কাছ থেকে নেয় ৫ লাখ টাকা ও এক ভরি স্বর্ণ, মনোয়ারা খাতুনের (৪৫)  কাছ থেকে নেয় ৭ লাখ টাকা এবং মাজেদা খাতুনের (৪৫) কাছ থেকে নেয় ১ লাখ ২২ হাজার টাকা।

সব মিলিয়ে নগদ টাকা এবং স্বর্ণ মিলিয়ে হাতিয়ে নেওয়া টাকার পরিমাণ ১ কোটি ২৫ হাজার টাকারও বেশি বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো চরম হতাশায় দিন কাটাচ্ছে। কেউ কেউ জীবনের সব সঞ্চয় হারিয়ে পথে বসেছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।

 পুলিশ ও স্থানীয়সূত্র জানিয়েছে, এই নারীচক্র দীর্ঘদিন ধরে এলাকায় নানা কৌশলে সাধারণ মানুষকে প্রলোভনে ফেলে প্রতারণা করে আসছিল। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মাসুদুর রহমান - পিপিএম বলেন, “অভিযোগটি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত অভিযান চালিয়ে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে প্রতারণার বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে। আমরা চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করছি। এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৪ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৪ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৫ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৫ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৭ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৭ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।