লগইন
আলমডাঙ্গায় নিজ জমিতে বাড়ি করতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ আগস্ট, ২০২৩ | ১২:০০ রাত ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় নিজ জমিতে বাড়ি করতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ

আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ায় নিজের জমিতে বাড়ি করতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন দপ্তরে নামে-বেনামে মিথ্যে তথ্য দিয়ে হয়রানি করার অভিযোগ তুলেছেন আসাদুল ইসলাম।


লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত ২৫ বছর পূর্বে দুই দাগে ৮ শতক ৫৬ পয়েন্ট জমি ক্রয় করেন। ওই জমির ৪৮৩৪ নং দাগে ৬ শতক ও ৪৮৩১ নং দাগে ২ শতক ৫৬ পয়েন্ট জমি রয়েছে। ওই জমিতে তিনি বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করে আসছেন। আসাদুল ইসলামের ক্রয়কৃত জমির পাশেই সরকারি (এপি) সম্পত্তির ৪৭৯৫ নং দাগে ১১শতক ৩১ পয়েন্ট জমি রয়েছে। ওই জমি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) তিনজনকে লিজপ্রদান করেছেন। ৪৭৯৫ নং আরএস দাগের ওই জমির ভুক্তভোগী মিজানুর রহমান মিজু ৫ শতক ৩১ পয়েন্ট ও রিজু আহমেদ ৫ শতক এবং রাশিদা খানম ১ শতক জমি ভোগদখল করছেন। বর্তমানে মিজু ও রিজু বাড়ি নির্মাণ করে বসবাস করছেন এবং রাশিদা খানমের ১ শতক জমিতে ফলজ বাগান রয়েছে।


এদিকে, আসাদুল ইসলাম ৪৮৩৪ ও ৪৮৩১ নং দাগের জমিতে পূর্বের বাড়ি ভেঙে নতুন বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজ চলাকালীন কিছু কুচক্রী চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগে নামে-বেনামে মিথ্যে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে গণপূর্ত বিভাগ আলমডাঙ্গা পৌরসভা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র নিকট অনুলিপি দেওয়ার প্রেক্ষিতে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন। গণপূর্ত বিভাগের নির্দেশনায় কাজ বন্ধ রাখেন ভুক্তভোগী আসাদুল ইসলাম। ৪৮৩৪ নং নিজ দাগে এপির ৪৭৯৫ নং দাগে ভুলক্রমে ম্যাপে তার নিজ দাগের ম্যাপে যুক্ত হয়েছে আনুমানিক ১ শতাংশের উর্ধে। এবিষয়ে ম্যাপ সংশোধনী মামলা চুয়াডাঙ্গা দেওয়ানী আদালতে চলমান রয়েছে।


আসাদুল ইসলাম আরো জানান, কিছু-কুচক্রী নামে-বেনামে বিভিন্ন দফতরে লিখিত মিথ্যা অভিযোগের মাধ্যমে হয়রানি করে চলেছেন। এবিষয় সংশ্লিষ্ট কতৃপক্ষকে সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর অনুরোধ জানিয়েছেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪১ মিনিট আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

১ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

১ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১২ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৩ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৩ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৪ ঘন্টা আগে
রাসেল মিয়া

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।