লগইন
আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শোক র‌্যা‌লি ও আ‌লোচনা সভায় দিলিপ কুমার আগরওয়ালা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ আগস্ট, ২০২৩ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শোক র‌্যা‌লি ও আ‌লোচনা সভায় দিলিপ কুমার আগরওয়ালা

আলমডাঙ্গায় যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করেছেন দিলিপ কুমার আগরওয়ালা। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও প্রসিদ্ধ ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী। দিনটি উপলক্ষে দুপুর টার সময় আলমডাঙ্গা পান্না কমিউনিটি সেন্টার থেকে বিশাল এক শোক র‌্যালি নিয়ে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


নৌকা মঞ্চের প্রধান উপদেষ্টা সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় দিলিপ কুমার আগরওয়ালা বলেন, আজকের দিনে বঙ্গবন্ধু শহীদ হয়েছেন। কিন্তু তিনি একটা কাজ করে গেছেন। ঘরে ঘরে তার আদর্শের সৈনিক সৃষ্টি করে গেছেন। তার আদর্শের পথ ধরে আলমডাঙ্গাতে যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে প্রয়াত ব্যারিস্টার বাদল রশীদ ও আইয়ুব হোসেনসহ অনেককে। আগামি নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে পরিণত করার সুযোগ করে দেবেন। যাতে প্রধানমন্ত্রীকে আমি বলতে পারি - আলমডাঙ্গার মাটি আওয়ামী লীগের ঘাটি।


এসময় উপস্থিত ছিলেন নৌকা মঞ্চের সহসভাপতি পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের, জেলা কৃষকলীগের সভাপতি ও মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, জামজামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মহাবুব আলম, রফিকুল, আশরাফুল, আরিফ প্রমুখ।


আলোচনা শেষে শহরের টকিজ সিনেমা হলে(বর্তমান পান্না কমিউনিটি সেন্টারে) কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। কাঙ্গালীভোজে শত শত মানুষ অংশ গ্রহণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪০ মিনিট আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

১ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

১ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১২ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৩ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৩ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৪ ঘন্টা আগে
রাসেল মিয়া

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।