লগইন
আলমডাঙ্গায় একাধিক হত্যা মামলার আসামী জাদু অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ জুন, ২০২৫ | ১২:০০ রাত ২৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় একাধিক হত্যা মামলার আসামী জাদু অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার

আলমডাঙ্গায় সেনাবাহিনী অভিযান চালিয়ে আগোনয়াস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ জোড়া খুনসহ ৩টি হত্যা মামলা আসামী জাদুকে গ্রেফতার করেছে। ১৯ জুন বৃহস্পতিবার গভীর রাতে আলমডাঙ্গার হারদী সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে জাদুর নিকট থেকে ১টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি, ৫টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ নগদ টাকা।


আগোনয়াস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ জোড়া খুনসহ ৩টি হত্যা মামলা আসামী জাদু (৪৬) উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত দেলবার মÐলের ছেলে।


সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাদু সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা ও নানা অপরাধমূলক কর্মকাÐে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফফতারের জন্য অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করেছেন।


এদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা সেনাবাহিনীর এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাÐ বেড়ে গেছে। সেনাবাহিনীর এমন পদক্ষেপে সাধারণ মানুষ আশার আলো দেখছে।


তারা বলেছেন, চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এসব অপরাধ দমন করা সম্ভব হবে বলেও আশা করেছেন তারা।


এলাকাবাসি জানিয়েছে, জাদু দীর্ঘ বছর ধরে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়ির। সে ২০০১ সালে হারদী লক্ষিপুর গ্রামে একজনকে গুলি করে হত্যা করে। ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর ঈদের আগের রাতে বড়বোয়ালিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে রনি(২০) ও একই গ্রামের মজিবার রহমানের হাফিজুর রহমান ডুবার(২২)কে পাটের আঁশ দিয়ে শ^াসরোধ করে হত্যা করে। ২৬ সেপ্টেম্বর বড়বোয়ালিয়া গাংয়ের চর থেকে লাশ উদ্ধার করে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান(পিপিএম) বলেন, সেনাবাহিনী জাদু নামে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। যাদু জোড়া খুনসহ তিনটি হত্যা মামলার আসামী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

১ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

৪ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১৭ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৯ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

২০ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

২১ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

২২ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২২ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।