লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ জানুয়ারী, ২০২৫ | ১২:০০ রাত ৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আওয়ামীলীগের রেখে যাওয়া কঙ্কালে গোস্ত ও চামড়া পরাতে চাই: জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

আওয়ামী লীগ আমাদের জন্য দেশে যে কঙ্কাল রেখে গেছে সেই কঙ্কালে আমরা গোস্ত ও চামড়া পরাতে চাই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার ১৭ জানুয়ারি বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। 

জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘ওরা আমাদের জন্য দেশে যে কঙ্কাল রেখে গেছে সেই কঙ্কালে আমরা গোস্ত ও চামড়া পরাতে চাই। স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিকে মুগুর বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন। উন্নয়নকে লুটেরাদের হাতে তুলে দিয়েছেন। বাংলাদেশ থেকে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করলেন। দেশে নয় বিদেশে বেগমপাড়া গড়ে তুললেন। এ ভোটের অধিকারটার জন্য তো লড়াই করে বাংলাদেশে স্বাধীনতা অর্জন হয়েছিল। পাকিস্তানিরা এ ভোটের মূল্য দেয়নি বলেই তো মানুষ জীবনবাজি রেখে যুদ্ধ করেছিল, এটাই তো আপনারা শেষ করে দিলেন। আমাদের দেশ ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারকে বলবো আপনাদের মেয়াদ যেহেতু দীর্ঘ নয়, সব আপনারা পারবেন না। আগামী একনেকে ইনসাফের কারণে কমপক্ষে এখানে একটি প্রতিষ্ঠান দেন। অগ্রাধিকার ভিত্তিতে একটি মেডিকেল কলেজ দেন। ভোট নেওয়ার সময় বাবা ডাকে, ভোট নেওয়ার পর শালা ডাকতেও লজ্জা করে।’

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আমির মাও. তাজ উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আমির মাও. অধ্যাপক আবুল হাসেম, ঝিনাইদহ জেলা আমির আবু বকর মুহা. আলী আজম ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জামায়তে ইসলামীর সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল, জেলা নায়েবী আমির আজিজুর রহমান। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম অর্ক, চুয়াডাঙ্গা জামায়াত ইসলামীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ। কর্মী সম্মেলনের শুরুতে কোরআন তেলাওয়াত ও পরে দলীয় সংগীত পরিবেশন করা হয়।
 

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

৫৯ মিনিট আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৪ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৪ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৪ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৫ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৫ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৭ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৭ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।