ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ৬ জন আটক
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। শনিবার রাত ১ টার দিকে মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, কয়েকজন বাংলাদেশ অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন গোপন সংবাদ পায় তারা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ শিশুকে আটক করা হয়।
আটককৃতদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা, নড়াইলের কালিয়া ও মাদারীপুরের রাজৈর উপজেলায়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
৫৭ মিনিট আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা
১ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
৬ ঘন্টা আগে