লগইন
অফিসিয়ালি তদারকি ছাড়াই ঝিনাইদহে নির্মাণ হচ্ছে ৮৮ কোটি টাকার সড়ক !
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ১৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
অফিসিয়ালি তদারকি ছাড়াই ঝিনাইদহে নির্মাণ হচ্ছে ৮৮ কোটি টাকার সড়ক !


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ৮৮ কোটি টাকা ব্যায়ে নির্মিত শৈলকুপার শেখপাড়া-লাঙ্গলবাধ সড়ক নির্মাণ কাজে অফিসের কোন তদারকী নেই। গত ৫ দিন ধরে গনমাধ্যম কর্মীরা নির্মান কাজ পরিদর্শন করেও অফিসের কোন কর্মকর্তা এমনটি কার্য্য সহকারীদের দেখা মেলেনি। তাই ঠিকাদার তার ইচ্ছামতো কাজ চালিয়ে যাচ্ছেন। এই কাজ সম্পন্ন করতে গিয়ে নির্মানাধীন রাস্তার পাশে বড় বড় গর্তখুড়ে সেই মাটি রাস্তার সাইটে দেওয়া হচ্ছে।

ফলে যে কোন সময় নির্মানাধীন রাস্তা ধ¦সে পড়তে পারে। সরেজমিন দেখা গেছে, রাস্তার পুরানো ইট, পিচযুক্ত খোয়া ও ময়লামাটি বালি দিয়ে রাস্তা তৈরী করা হচ্ছে। কিন্তু ঝিনাইদহ সড়ক বিভাগের সেদিকে কোন নজর নেই। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের শৈলকুপার শেখপাড়া থেকে লাঙ্গলবাধ পর্যন্ত ১৮ ফিট চওড়া, ২৬ কি.মি দৈর্ঘ্য সড়ক নির্মাণের কার্যাদেশ পায় মাইনুদ্দিন বাশি লি: এন্ড মিজানুর রহমান জেভি। গত মার্চ মাস থেকে সড়কটির নির্মাণ কাজ শুরু হয়েছে। এই কাজ শুরু করতে গিয়ে স্থানীয় রানীনগর স্কুলের মাঠ দখল করে নেয় ঠিকাদারী প্রতিষ্ঠান।

যে কারণে শিশু শিক্ষাথীরা ঝুঁকির মধ্যে পড়েছে। রাস্তায় ব্যবহৃত ইট, খোয়া ও বালু খুবই নি¤œমানের দেখা গেছে। পুরাতন ইটের সাথে ও নতুন ইটের খোয়া মিশিয়ে এবং পুরাতন পাথরের সাথে মিক্সড করা হচ্ছে নতুন পাথর। ঠিকমত রোলারও করা হচ্ছে না। সারাদিন ইচ্ছামত কাজ করে যাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান। মাঝেমধ্যে সড়ক ও জনপদ বিভাগের ওয়ার্ক এ্যাসিসট্যান্ট মতিয়ার রহমানের দেখা মিললেও কোন কর্মকর্তা সাইটে আসেন না। দেদারছে এই নি¤œমানের কাজ চলায় এলাকাবাসি প্রশ্ন তুলেছে এই গুরুত্বপূর্ণ সড়কের নির্মান কাজ বুঝে নেওয়ার দায়িত্ব কার ? প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মানাধীন রাস্তার একেবারেই কোল ঘেষে মাটি কাটার ফলে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

১০/১২ ফুট গর্ত করে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছ্।ে ফলে যে কোন সময় রাস্তা ধ্বসে যেতে পারে। টেন্ডারে রাস্তার দুই পাশের মাটি ভরাটের জন্য আলাদা টাকা বরাদ্দ থাকলেও রাস্তার কোল ঘেষে মাটি কেটে উল্টো নতুন করে গর্তর সৃষ্টি হচ্ছে। অন্যদিকে শেখপাড়া বসন্তপুর এলাকায় অবৈধভাবে রাস্তা সংলগ্ন কালী নদীর মাটি কেটে রাস্তার বর্ধিত অংশ ভরাট করা হচ্ছে। বাইরে থেকে মাটি এনে রাস্তার বর্ধিত অংশের কাজ করার নিয়ম থাকলেও ঠিকাদার মাছের তেলে মাছ ভেজে খাচ্ছে। শৈলকুপার ধাওড়া গ্রামের রেজাউল ইসলাম অভিযোগ করেন, রাস্তার কাজ হচ্ছে ঠিকই কিন্তু সিডিউল মোতাবেক নয়, ঠিকাদারী প্রতিষ্ঠানের ইচ্ছামত।

পাইকপাড়া গ্রামের আমিরুল অভিযোগ করেন, কর্তৃপক্ষের উদাসীনতায় রাস্তার বেশীরভাগ কাজ হচ্ছে নি¤œমানের সামগ্রী দিয়ে। এ ভাবে সরকারী লুটপাটের নিন্দা জানান তিনি। এ ব্যাপারে ঠিকাদার মিজানুর রহমান বলেন, আমরা নিয়ম মেনেই কাজ করছি। কোন অনিয়ম করা হচ্ছে না। ঝিনাইদহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন, আমরা কাজটি তদারকি করছি। গতকালও সরেজমিন পরিদর্শন করেছি। সার্ভেয়ার মতিয়ার রহমান মাঝে মধ্যে যাচ্ছেন। তিনি বলেন এ ভাবে রাস্তার পাশ থেকে ও নদী কেটে মাটি নেবার জন্য আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে সতর্ক করেছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

১ ঘন্টা আগে
হরমুজ প্রণালিতে মাইনে লেগে দুটি তেলবাহী জাহাজে তীব্র বিস্ফোরণ

অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

১ ঘন্টা আগে
অজু ছাড়া স্মার্টফোনে কোরআন তিলাওয়াতের ইসলামি বিধান

শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

২ ঘন্টা আগে
শৈলকুপায় মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

২ ঘন্টা আগে
ঝিনাইদহে বন্ধুদের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

৪ ঘন্টা আগে
মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ

সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

৪ ঘন্টা আগে
সংকট চিহ্নিত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই

সংসদীয় কমিটিতে প্রশ্ন

৫ ঘন্টা আগে
সংসদীয় কমিটিতে প্রশ্ন

দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

৫ ঘন্টা আগে
দিগন্ত বাণী ই-পেপারের ভেতরের পাতা (২-৩)

অভিমানী

৬ ঘন্টা আগে
অভিমানী

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

৬ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রূপপুর পরমাণু কেন্দ্রে শুরু ৫ সপ্তাহের ক্ষণগণনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।