লগইন
অগ্নিসেনা হিসেবে পরিচিত আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীনকে স্বাধীনতার স্মৃতি পদক প্রদান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ এপ্রিল, ২০২২ | ১২:০০ রাত ৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
অগ্নিসেনা হিসেবে পরিচিত আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীনকে স্বাধীনতার স্মৃতি পদক প্রদান


অগ্নিসেনা হিসেবে পরিচিত আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীনকে স্বাধীনতার স্মৃতি পদক প্রদান করা হয়েছে। বাংলাভিশন ফাউন্ডেশন এ পদক প্রদান করেছে। স্বাধীনতা উৎসব ২০২২ উপলক্ষে স্বাধীনতার ৫১ বছরে বাংলাদেশের অগ্রগতি শীর্ষক আলোচনা সভায় এ পদক প্রদান করা হয়। ৩০ মার্চ বুধবার বাংলাদেশ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনের ৩য় তলায় এ.এস.ভি.এম সেমিনার গ্যালারিতে স্বাধীনতা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জনকে স্বাধীনতার স্মৃতি পদক ২০২২ প্রদান করা হযেছে।

আলমডাঙ্গার কৃতি সন্তান '৭০- র অগ্নিসেনা খ্যাত কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিনকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য স্বাধীনতার স্মৃতি পদক ২০২২ প্রদান করা হয়েছে। স্বাধীনতা উৎসবে বাংলাভিশন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ এম শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রী পরিষদের সদস্য, সংবিধান প্রণেতা ও প্রবীন আইনজীবি ব্যারিস্টার এম আমির-উল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক ও ন্যাশনাল এফ.এফ ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড.এস এম জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের সাবেক মহাপরিচালক ড. মো: রফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ফরিদা ইয়াসমিন রুমি, আস্থা সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান নাহিদ পারভীন মুক্তি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৭০“র অগ্নিসেনা ও '৭১ -র বীর মুক্তিযোদ্ধা কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন, লিয়ন মানবাধিকার ও প্রতিবন্ধি কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম হোসেন, শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: মো: মোস্তাফিজুর রহমান আকাশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৪ মিনিট আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৫ মিনিট আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

১ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

১ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

২ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৩ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

৩ ঘন্টা আগে
বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৫ ঘন্টা আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৫ ঘন্টা আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।