আলমডাঙ্গার খোরদ গ্রামে ৫টি ধাতব মূর্তি উদ্ধার: গুপ্তধন নয়, মিলল তামার অস্তিত্ব
গুপ্তধন উদ্ধার আলমডাঙ্গার খোরদ গ্রামে ৫টি ধাতব মূর্তি উদ্ধার: গুপ্তধন নয়, মিলল তামার অস্তিত্ব
হাটবোয়ালিয়া প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামে বাড়ির মাটি খুঁড়তে গিয়ে পাওয়া পিতলের কলসির ভিতর থেকে পাঁচটি সোনালী রঙের ধাতব মূর্তি উদ্ধার করা হয়েছে। ২ ফেব্রুয়ারি সোমবার বিকেলে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে এই মূর্তিগুলো উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে এলাকা জুড়ে 'স্বর্ণের মূর্তি' পাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও পরবর্তীতে পরীক্ষায় দেখা গেছে এগুলো মূলত তামা ও অন্যান্য ধাতুর সংমিশ্রণ।
স্থানীয় সূত্রে জানা যায়, খোরদ গ্রামের বাসিন্দা চিনিরদ্দির ছেলে আবুল মুজাম তার নতুন বাড়ি নির্মাণের জন্য ভিটার মাটি খনন করার সময় কয়েক দিন আগে একটি পুরোনো পিতলের কলসি পেয়ে ছিলেন। সেটা নিয়ে তিনি গোপনে পুরোনো বাড়ির উঠানে পুতে রেখেছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে, চুয়াডাঙ্গা ৬ বিজিবি'র একটি দল আলমডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় সোমবার বিকালে খোরদ গ্রামে মুজামের বাড়িতে অভিযান চালিয়ে মুজামের বাড়ির উঠানে মাটির নিচে পুতেরাখা কলসিটি উদ্ধার করে। কলসির ভিতর থেকে লাল কাপড়ে মোড়ানো সোনালী রঙের ৫ টি দেব- দেবীর মূর্তি পাওয়া যায়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মূর্তির রং সোনালী হওয়ায় মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে যে, মুজামের বাড়িতে 'গুপ্তধন' পাওয়া গেছে।
কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় মূর্তিগুলো উদ্ধার করে বিজিবি হেফাজতে নেওয়া হয়।
উদ্ধারকৃত মূর্তিগুলো পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া গেছে যে এগুলো স্বর্ণের তৈরি নয়। ৬ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান: উদ্ধার হওয়া পাঁচটি মূর্তি প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে। এতে কোনো স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়নি। মূর্তিগুলোতে মূলত ৫৩% থেকে ৬০% পর্যন্ত তামার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তিনি আরও জানান, মূর্তিগুলো সোনালী প্রলেপযুক্ত হওয়ার কারণে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়েছিল। উদ্ধার হওয়া এই পুরাকীর্তিগুলো পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে শরীফুজ্জামান মুক্তিযোদ্ধাদের অবদান কখনোই অস্বীকার করা যায় না
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
৭ ঘন্টা আগে