লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ আগস্ট, ২০২১ | ১২:০০ রাত ১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
৬ মাস বয়সী শিশু স্বরল বিশ্বাসের দু’চোখ অন্ধ টাকা হলেই আলো দেখবে দৃষ্টিহীন শিশু


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ শহরের পৌর এলাকার বকুলতলার ছোট্ট শিশু স্বরল বিশ্বাস। মায়ের গর্ভ থেকেই অন্ধ হয়ে জন্ম গ্রহন করেছে। জন্মের পর থেকেই দেখতে পায়নি জন্ম দাতা মা বাবাকে। এখন শুধু অপলক চোখে চেয়ে থাকে সুন্দর এ পৃথিবী দেখার জন্য। দেখে বোঝার উপায় নেই ৬ মাস বয়সী শিশু স্বরল বিশ্বাসের চোখ অন্ধ। চোখের চিকিৎসার জন্য প্রয়োজন ৫ লক্ষ টাকা।

স্বরলের দৃষ্টি ফিরে পেতে সাহায্যে আবেদন করেছেন পরিবারটি। শিশু স্বরলের মা তন্দ্রা বিশ্বাস জানান, জন্মের পর থেকেই স্বরলের দু’চোখ অন্ধ। কিন্তু তা বোঝার কোন উপায় ছিলো না। শিশুটির বয়স যখন ৩ মাস কে মা কে বাবা কি পৃথিবী সবই অন্ধকার তার চোখে। তখন থেকেই প্রায় সময় কান্নাকাটি ও অস্থির করতে থাকতো। এক সময় চিকিৎসকের কাছে নিলে জানা যায় স্বরলের দু’চোখই অন্ধ। যে কারনে শিশুটি সব সময় কান্নাকাটি ও অস্থিরতা করে। তখন থেকেই তার চোখের চিকিৎসায় নেওয়া হয় বিভিন্ন চিকিৎসের কাছে। এভাবে ঝিনাইদহ, যশোর , খুলনাসহ কয়েক জায়গায় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চললেও ফিরে আসেনি শিশুটির দৃষ্টি।

অবশেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ফার্মগেট ইসলামী হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ সাজর্ন ডাঃ জাহাঙ্গীর আলমকে দেখানো হয়। তখন তিনি জানান শিশুটির দু’চোখ অপারেশন করলে ফিরে পাবে দৃষ্টি শক্তি। এতে ব্যয় হবে প্রায় পাচঁ লক্ষ টাকা। কিন্তু অসহায় পরিবারটির পক্ষে আদৌও সম্ভব নয় এতো টাকা যোগাড় করা। শিশুটির পিতা সাধন কুমার বিশ্বাস একজন ছোট ঔষধ বিক্রেতা। তা দিয়ে কোন রকম চলছিল তার সংসার। কিন্তু তার সন্তান চোখে দেখে না এ খবরে তার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। তবুও নিজের যা ছিলো তা বিক্রি করে চালিয়েছেন সন্তানের চিকিৎসা।

এখন আর অপারেশনের খরচ যোগানোর সাধ্য নেই তার। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন অসহায় পরিবারটি। সমাজের অনেক বিত্তবান ব্যক্তি আছেন যাদের সাহায্যে স্বরল ফিরে পাবে চোখের দৃষ্টি দেখতে পাবে সুন্দর এই পৃথিবী। সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ নাম্বার ০১৭৩৯-৩৭২১৪০ অথবা তন্দ্রা বিশ্বাস সঞ্চয় হিসাব নং ২৪০৭৫০১০৩৯৬৮৭ সোনালী ব্যাংক ঝিনাইদহ শাখা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।