৩৩৩ কল দিয়ে আবেদন করা অসহায় দুঃস্থ মানুষের মাঝে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ
মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৩৩৩ কল দিয়ে আবেদন করা অসহায় দুঃস্থ মানুষের মাঝে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
২৮ জুলাই দুপুরে উপজেলা পরিষদ চত্তরে ৩৩৩ কল দিয়ে আবেদন করা ৩৭জন অসহায় দুঃস্থ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়। দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় উপজেলা প্রশাসনের মাধ্যমে ত্রান সহায়তা বিতরণ করেন।
৩৩৩ কল দিলে আবেদন করা ৩৭জন মানুষের হাতে প্রধান মন্ত্রীর উপহার তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। এছাড়ার উতোপূর্বে কয়েক শতাধিক অসহায় দুঃস্থ মানুষের হাতে প্রধানমন্ত্রীর উপহার ত্রান সহায়তা তুলে দিয়েছেন ।
প্রত্যেক অসহায় মানুষকে চাউল ১০ কেজি, তেল ২ লিটার, আলু ৩ কেজি, লবন ১ কেজি, সাবান ৩টি, ডাল ২, পিয়াস ২ কেজি ।